কাল থেকে বিশ্বকাপে অভিযান শুরু ঝুলনদের

বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠে খেতাবের লক্ষ্যে অভিযান শুরু করছেন ঝুলনরা। অধিনায়ক মিথালিরাজ জানিয়েছেন সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের মিশ্রনে তৈরি তাদের দল বেশ ব্যালান্সড। ব্যাটিং লাইন আপে ভারতীয় দলের ভরসা মিথালিরাজ, পুনম রাউত, সুলক্ষ্মণা নায়েক, অমিতা শর্মারা বেশ ছন্দে আছেন। বোলিং বিভাগে ভারতীয় দল নির্ভর করছে ঝুলন গোস্বামী, গৌহার সুলতানা ও নিরঞ্জনা নাগরাজনের উপর।

বিশ্ব একাদশে ভারতের `সবেধন নীলমণি`কোহলি

আইসিসি`র বিশ্ব টি টোয়েন্টি একাদশ দলে একমাত্র ভারতীয় হিসাবে জায়গা পেলেন বিরাট কোহলি। বিশ্বকাপ ফুটবলের পর যেভাবে বিশ্ব একাদশ গঠন করে ফিফা, অনেকটা সেই কায়দাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্ব একাদশ গঠন করল আইসিসি। আর এতেই ধোনিদের দৈন্যতা আরও প্রকট হল।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে মাত্র চার রানে হারিয়ে খেতাব জিতে নেয়। টসে জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে প্রথম ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ১৪২ রান তোলে।

টি টোয়েন্টিতে বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফিরল। বহু বছর বাদে ফের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তা হোক না টি টোয়েন্টি ক্রিকেট। লয়েড, রিচার্ডস, হলদের দেশে ক্রিকেটটা প্রায় লুপ্তপ্রায় হয়ে যেতে বসেছিল, টেস্ট হোক বা ওয়ানডে সবেতেই সবার শেষে থাকাটাই অভ্যস্ত করে ফেলেছিল ক্রিকেটের ঐতিহ্য আর কৌলিন্যের প্রতীক ওয়েস্ট ইন্ডিজ।

আজ ফাইনালে গেইল স্বপ্ন, আবার গেইলই দৈত্য

ক্রিস গেইল, ক্রিস গেইল আর ক্রিস গেইল। এই একটা নামই এখন কলম্বোয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবার মুখ জুড়ে। আজ, রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের সবটা জুড়ে এখন শুধুই জামাইকার ৩৩ বছরের অলরাউন্ডার। আসলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা অতিমানবিয় ইনিংস খেলার পর গেইল যখন তাঁর দেশের কাছে স্বপ্নের আরেক নাম, তখন সেই স্বপ্নের মানুষটাই শ্রীলঙ্কা শিবিরের কাছে সাক্ষাত্‍ দৈত্য।

গেইলের হোটেলের পার্টি থেকে গ্রেফতার তিন মহিলা

বেটিং নিয়ে ভয় ছিল।জুয়াড়িদের নিয়েও আশঙ্কা ছিল।কিন্তু শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপে কলঙ্কের দাগ লাগল ক্রিস গেইল আর তিন সুন্দরি মহিলার হাত ধরে। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল যে হোটেলে উঠেছে সেই লাক্সারি সিননেমন হোটেলে ঘটে গেল লঙ্কা কাণ্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের হোটেলরুম থেকে পার্টিতে মত্ত তিন ব্রিটিশ মহিলাকে গ্রেফতার করেছে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকা শ্রীলঙ্কান পুলিশ।

দলের বিদায়ে যুবরাজ ফের দুঃখের দুনিয়ায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারার দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না যুবরাজ সিং। তবে ভারত না জিতলেও তিনি জয়ী হয়েছেন বলেই মনে করছেন যুবি।

ধোনি ভাঙবেন, তবু মচকাবেন না!

বিদেশের মাটিতে ০-৮ হারের পর টি টোয়েন্টিতেও ব্যর্থতা অব্যাহত ভারতর।টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর তিন বার ভারত বিশ্বকাপ সেমিফাইনালে যেতে পারল না। আইপিএলের দেশ কিনা বিশ্বের সেরা চার টি টোয়েন্টি খেলিয়ে দেশের মধ্যেই নেই! এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বিদায় নেওয়াকে দলের ব্যর্থতা হিসাবে মানতে নারাজ। ধোনি বলছেন,"সুপার এইটে দু’টো ম্যাচ আমরা জিতেছি। কিন্তু আমাদের ভাগ্য সঙ্গ দিল না।

জিতেও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ধোনিদের বিদায়

শেষরক্ষা হল না, টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রানে জিতলেও নেট রানরেটের সূক্ষ্ম হিসাবে বিদায় নিল ভারত। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া, পাকিস্তান।