শাকিলের টুইটে বিতর্ক, রাজনৈতিক চাপান-উতোর

বেঙ্গালুরু বিস্ফোরণের কিছু পরে টুইট করে বিতর্কে জড়ালেন কংগ্রেসের মুখপাত্র শাকিল আহমেদ। সকাল সাড়ে দশটা নাগাদ প্রথম বিস্ফোরণটি হওয়ার কিছু পরেই বেলা বারোটা নাগাদ শাকিল আহমেদ টুইট করেন, "বিজেপি অফিসের কাছে আজকের বিস্ফোরণ যদি জঙ্গিহানা হয় তবে নিশ্চিত ভাবেই আসন্ন ভোটে তা বিজেপিকে সুবিধা দেবে।"

বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের

বস্টন ম্যারাথন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩ জন। জখম হয়েছেন দেড়শোরও বেশি মানুষ। বিস্ফোরণে মৃত ও আহত মানুষদের প্রতি সমবেদনায় হলিউড তারকাদের টুইটে ভরে উঠেছে টুইটার পেজ।

টুইটারে বলিউডি রঙ্গিলা

সকাল হতেই রঙিন দেশ। তারকাদের শুভেচ্ছা বার্তায় রঙিন হল টুইটার পেজও। মহারাষ্ট্রে খরা চলছে। তাই এবার শুধু আবির দিয়ে শুকনো হোলি খেলছে বলিউড-

সঞ্জুবাবার জেল: টুইটারে তারকাদের সমবেদনা

শীর্ষ আদালতের নির্দেশে পাঁচ বছরের জেলের আদেশ মুন্না ভাইয়ের। খবরে স্তম্ভিত টিনসেল টাউন। টুইটারে সমবেদনা জানালেন তারকারা,

বিশ্বরূপম জায়গা পেল ১০০ কোটির শিবিরে

তামিলনাড়ুতে মুক্তির মাত্র ৪ দিনের মাথায় ১০০ কোটির শিবিরে জায়গা করে নিল কমল হাসানের বিতর্কিত ছবি বিশ্বরূপম। টুইটারে ওমর ওরফে রাহুল বোস লিখেছেন, "বিশ্বরূপমই আমার জীবনের প্রথম ১০০ কোটির ছবি। পুরো টিমকে অভিনন্দন। এবং অবশ্যই বিশেষ করে মি. হাসানকে।

বিবেক এখন বাবা

বাবা হলেন বিবেক ওবেরয়। বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বিবেকের স্ত্রী প্রিয়াঙ্কা। এটাই তাঁদের প্রথম সন্তান। ছেলের জন্মের খবর আসতেই উচ্ছ্বসিত বিবেক টুইট করেন, "আজ আমার জীবনের সবথেকে সুন্দর দিন। প্রিয়াঙ্কা আর আমি আমাদের দেবদূতকে পৃথবীতে নিয়ে এলাম, সুন্দর, স্বাস্থ্যবান, স্বর্গীয় এক পুত্রশিশু"।

মুখ্যমন্ত্রীর নির্দেশেই কলকাতা সফর বাতিল, টুইটারে বিস্ফোরক সলমন রুশদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই তাঁর কলকাতায় আসা বন্ধ হয়েছে বলে দাবি করলেন প্রখ্যাত সাহিত্যিক সলমন রুশদি। আজ টুইটারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সলমন রুশদি। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী আমার কলকাতায় আসা আটকানোর জন্য পুলিসকে নির্দেশ দিয়েছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন। তাঁর দলের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও টুইটারে অভিযোগ জানিয়েছেন রুশদি।

অস্কারে বঞ্চিত প্রাদেশিক ছবি: ঋতুপর্ণ

বলিউডি ছবি ও কিছু বিশেষ ধরণের মারাঠি ছবি ছাড়া অন্যান্য ভাষার ছবিকে অস্কারে উপেক্ষা করা হয়।

তাই প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে হ্যাকার

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইঙ্গলাক শিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনকি তাঁর নামে একাধিক টুইট করা হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে,"যিনি নিজের টুইটার অ্যাকাউন্ট রক্ষা করতে পারেন না,তিনি দেশকে রক্ষা করবেন কীভাবে?`