ট্রাইডেন্ট দুর্নীতিতে আদালতে ধাক্কা খেল রাজ্য

গৌতম পট্টনায়েক ইস্যুতে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। তাঁর পেনশন আটকানোয় রাজ্যকে তিরস্কার করেছে হাইকোর্ট। দু সপ্তাহের মধ্যে বিষয়টির নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইডেন্ট-দুর্নীতি: শোকজ করা হল আলো বিভাগের ডিজিকে

নয়া মোড় নিল ত্রিফলা আলো বিতর্ক। শোকজ করা হল আলো বিভাগের ডিজিকে। কেন টেন্ডার ছাড়াই বাতিস্তম্ভ তৈরির বরাত দেওয়া হয়েছিল তার কারণ দর্শাতে বলা হয়েছে ডিজিকে। শুক্রবার মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।