"আটজনে মিলে ডিফেন্স করে ম্যাচ বাঁচাল মোহনবাগান"

ম্যাচ নিষ্ফলা হল, মাঠেও সেভাবে লোক হল না। তাতে কী! ম্যাচ শেষের পর দু দলের বাকযুদ্ধে জমজমাট থাকল ডার্বি। ম্যাচ ড্র করার পর মেহতাব হোসেনের কটাক্ষ,আটজনে মিলে ডিফেন্স করে ম্যাচ বাঁচিয়েছে মোহনবাগান। পাল্টা কটাক্ষ মোহন ডিফেন্সের ভরসা নির্মল ছেত্রীর। ফলাফলই সব,এসব অভিযোগ ধোপে টিকবে না। যুযুধান দুই পক্ষের ফুটবলাররা যখন বাকযুদ্ধে নেমেছে,তখন গোল না পাওয়ার আফশোস মাঠ ছাড়লেন ওডাফা।

ডার্বির আগে গোল উত্‍সবে ইস্টবেঙ্গলও

শনিবার আই লিগে ডার্বি ম্যাচের আগে দুই ক্লাবই এখন গোল উত্‍সবে মেতে। মনোবল বাড়ানোর ওষুধ হিসাবে কলকাতা লিগে বড় জয়ের সন্ধানে নেমে সফল দুই বড় দলই। সোমবার মোহনবাগান যে ব্যবধানে এরিয়ানকে হারিয়েছিল,একই ব্যবধানে ইস্টার্ন রেলকে হারাল ইস্টবেঙ্গল।

ডার্বির উত্তেজনার পারদ বাড়িয়ে হাজির ফোন বিতর্ক

ডার্বি ম্যাচের আগে ফোনকাণ্ডে বিতর্ক তুঙ্গে দুই শিবিরে। টোলগেকে ফোন করা নিয়ে দুই শিবিরের মধ্যে চাপানউতোর চলছেই। যা এক সপ্তাহ আগেই ডার্বির উত্তেজনার পারদ একধাক্কায় অনেকটা উপরে নিয়ে গিয়েছে। ডার্বির আগে এই নতুন বিতর্ক নিয়ে উত্তাল ময়দান। প্রাক্তন ফুটবলারদের মধ্যে কারও কাছে এই ঘটনা নিতান্তই গিমিক। কেউ আবার বলছেন এই ঘটনা চাপ বাড়ানোর কৌশল। কারও মতে ভিত্তিহীন।

যুবভারতীতে ৯ ফেব্রুয়ারির ডার্বি দিনের আলোতেই

আগামি নয়ই ফেব্রুয়ারির ডার্বি ম্যাচও নৈশালোকে হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। স্টেডিয়ামের বাইরে সৌন্দর্য্যায়নের কাজ চললেও ভিতরে ফ্লাডলাইটের কাজ এখনও অধরাই। গোটা রাজ্যের সৌন্দর্য্যায়নের মতই এবার সৌন্দর্য্যায়নের পথে যুবভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামে বসছে সিসিটিভি ক্যামেরা। বাইরে সৌন্দর্য্যায়নের জন্য বসছে দেড়শোটি বাতিস্তম্ভ। বসানো হচ্ছে চোখধাঁধানো ফোয়ারাও।