ক্যারামেল অ্যাপেল

শীতকাল এসে গেল। দিওয়ালি শেষে এবার ক্রিসমাস কার্নিভ্যালের তোড়জোর। বছর শেষের ফুর্তিতে মাতার জন্য এখনই বাড়িয়ে নিন নিজের রেসিপি লিস্ট। ক্যারামেল আ্যাপেল ক্রিসমাস ইভের জন্য দারুন একটা ডেজার্ট। তাছাড়াও সারা শীতকালই বন্ধুবান্ধবের সঙ্গে উভনিং পার্টিতে ফ্রুট ডেজার্টে থাকতেই পারে ক্যারামেল অ্যাপেল।

চেরি চকোলেট তিরামিসু

ইতালিতে জন্ম। তবে বিশ্বজয় করতে সময় লাগায়নি বেশি। পরতে পরতে কফি, ক্রিম, চেরি আর চকোলেটের গদগদ প্রেম। আগেই বলে দেওয়া ভাল, তিরামিসুতে একটা বিশেষ চিজ লাগে যা ভারতে সহজলভ্য নয়। প্রমান সাইজের ডিপার্টমেন্টাল স্টোরসের বিদেশি পসরা বিভাগে অথবা কলকাতার নিউ মার্কেটে পাবেন এই ম্যাস্কার্পনে চিজ।