তৃণমূল ছাড়তে মাওবাদী হুমকি কৃষিমন্ত্রীকে

তৃণমূল না ছাড়লে সপরিবারে খুনের হুমকি। কৃষিমন্ত্রী মলয় ঘটককে হুমকি চিঠি দিল মাওবাদীরা। ইতিমধ্যেই ঘটনাটি পুলিসকে জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার অজয় নন্দা। 

পার্ক স্ট্রিট কাণ্ডে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাকলি

রাজ্য মানবাধিকার কমিশনের দফতরে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্বীকার করে নিলেন পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা নিয়ে ওই ধরনের মন্তব্য করে ঠিক করেননি তিনি।

প্রকল্প করে মানুষের আমানত সুরক্ষার ভাবনা মুখ্যমন্ত্রীর

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে নাস্তানাবুদ সরকার। মোকাবিলা করতে রাজ্যের অধীনে নয়া আর্থিক স্কিম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সত্যিই কি এমন স্কিম চালানো রাজ্য সরকারের পক্ষে সম্ভব? 

দলীয় কর্মীদের পঞ্চায়েত বার্তা মমতার

শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একথা মাথায় রেখে দলের নেতা-কর্মীদের সংগঠন আরও জোরদার করার নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে যে কার্যত পাখির চোখ করেছে শাসক দল, এই বার্তাই শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সভা থেকে স্পষ্ট করে দেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে থাকতে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।       

সারদা ধাক্কায় বিধানসভায় পেশ নতুন বিল, আপত্তি বামেদের


চিটফান্ড নিয়ে নতুন বিলে চিটফান্ডের দৌরাত্ম্য রুখতে নতুন বিল আনল সরকার। বিলপাসের আগে ভোটাভুটিতে বামেরা অংশ নিলেও ভোটদানে বিরত থেকেছে কংগ্রেস। বিল নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় কয়েকটি বিষয়ে তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারেননি বামেরা। সেই কারনে ওয়াক আউটও করে বামেরা। বিল পাসের পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন বিলের বিরোধীতা করতে চান নি তাঁরা। তারা চেয়েছিলেন সংশোধনী আনতে।

কার্টুনে কুরুচি

কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে কুরুচিকর ব্যঙ্গচিত্রের ব্যানার। ব্যঙ্গচিত্রে প্রদেশ কংগ্রেস  সভাপতিকে `দৈত্য`,  রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে `চুলবুলি পাণ্ডে`, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার মাথায় খড়ম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে `কাপালিক` হিসাবে দেখানো হয়েছে।

ছ'মাসে চিটফান্ড কেলেঙ্কারির নিষ্পত্তি, আশ্বাস শ্যামল সেনের

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে প্রয়োজনে জেরা করা হতে পারে রাজনীতিকদেরও। সারদা কাণ্ডে গঠিত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন গতকাল একথা জানান। ইতিমধ্যেই চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বেশকয়েকজন রাজনৈতিক ব্যক্তিদের। আগামী ছ'মাসের মধ্যেই কমিশন তদন্ত রিপোর্ট দেবে বলে জানান শ্যামল সেন।

সারদাকে কোম্পানি বেচতে প্রভাবিত করেছিলেন শুভাপ্রসন্ন

নিজের মালিকানাধীন ঋণগ্রস্ত একটি সংস্থা বিপুল টাকায় সারদা গোষ্ঠীকে কিনে নিতে বাধ্য করেছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। এমনই অভিযোগ উঠেছে শিল্পীর বিরুদ্ধে। ২০০৯ সালে দেবকৃপা নামে একটি সংস্থা কেনেন  শুভাপ্রসন্ন। কিন্তু মাস কয়েকের মধ্যেই কার্যত নিলামে ওঠার দশা হয় ওই সংস্থার। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েক কোটি টাকায়  সারদা গোষ্ঠীকে সেই সংস্থা বিক্রি করেন শুভাপ্রসন্ন। 

মমতার সরকার `অপদার্থ', বললেন প্রদীপ

নিজের ৪০ বছরের রাজনীতির জীবনে এমন `অপদার্থ` সরকার দেখেন নি। আজ দলের আইন অমান্য কর্মসূচীতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।