ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?

গতকাল কামদুনির বিক্ষোভকারীদের সিপিআইএম তকমা দেন মুখ্যমন্ত্রী। আর আজ কামদুনির প্রশ্ন, "এখানে এসে কটা লাল পতাকা দেখেছেন মুখ্যমন্ত্রী?" বাসিন্দাদের দাবি, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক।

পঞ্চায়েত মনোনয়ন: হুমকির পর গুলিবিদ্ধ ৩ সিপিআইএম কর্মী

পঞ্চায়েতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকির পর এবারে গুলিবিদ্ধ হলেন তিন সিপিআইএম কর্মী। বেধড়ক মারে আহত হয়েছেন আরও ১২ জন। ঘটনাটি ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ কুড়ি মিনিট ধরে গোটা এলাকায় কার্যত তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। লোহার রড, বাঁশ দিয়ে মারা হয় বামকর্মী সমর্থকদের। মারধরে গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রও। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সর্বকালীন `রেকর্ড` তৃণমূলের, ৬০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

নতুন `রেকর্ড` গড়ল তৃণমূল কংগ্রেস। বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার এক সর্বকালীন রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্রের স্কুটিনি পর্ব শেষে নজির বিহীন ছবি। চক্ষু চড়কগাছ কমিশনের। স্কুটিনি পর্ব শেষে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল।

তৃণমূলের সঙ্গে জোট নয়: কংগ্রেস

তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় আপাতত ইতি টানল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ সভাপতিকে সেকথাই জানিয়ে দিলেন শাকিল আহমেদরা। বরং তৃণমূলের বিরুদ্ধে আরও চড়া সুরে আন্দোলনের নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড। কিন্তু সত্যিই কী এই অবস্থান বজায় রাখতে পারবে কংগ্রেস? শুরু হয়েছে জল্পনা। 

প্রথম দফার নির্বাচনে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর সংখ্যা পিছনে ফেলে দিল ২০০৮ পরিসংখ্যানকে। শুধুমাত্র প্রথম দফার নির্বাচনে নয় জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ শেষে দেখা যাচ্ছে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল প্রার্থীরা, যা মোট আসনের ৯.৩৬ শতাংশ। যেখানে, ২০০৮র পঞ্চায়েত ভোটে সবকটি জেলা মিলিয়ে দুহাজার ৮৪৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন, যা ছিল মোট আসনের ৫.৫৭ শতাংশ।   

রাতে অন্ত্যেষ্টি বারাসতের নিগৃহীতা ছাত্রীর

পুলিসের উপস্থিতিতে গতকাল মধ্যরাতে নিমতলা শ্মশানে সত্কার করা হল বারাসতের নিগৃহীতা ছাত্রীর দেহ। তার আগে পুলিস এসকর্ট করে দেহ শহরে নিয়ে আসে। পরিবারের লোকজন দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁদের ইচ্ছে ছিল, একবার মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলুন। কিন্তু সে সব হয়নি। পুলিসের উপস্থিতিতে নিমতলা শ্মশানে রাত সাড়ে বারোটা নাগাদ দাহকাজ সম্পন্ন হয়।

ত্রাণের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ত্রাণের টাকা থেকেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জড়িয়ে গেল কাউন্সিলর জুঁই বিশ্বাসের নাম। চারু মার্কেট থানার বিরুদ্ধে উঠল পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ।   

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সম্পর্কে রিপোর্ট চাইল কমিশন

বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করা নিয়ে উত্তেজনা চরমে। বিভিন্ন জেলায় বিরোধী পার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।

পাটুলিতে আক্রান্ত সিপিআইএম নেতারা

সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন আরও চারজন। আজ পাটুলির এস ব্লকে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভা চলছিল। অভিযোগ, আচমকাই তৃণমূল নেতা নান্টু পালের নেতৃত্বে জনা কুড়ি লোক সেখানে হামলা চালায়। রাস্তায় ফেলে মারধর করা হয় ১১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপা রায়সহ পাঁচজনকে।