তেলেঙ্গানার দাবিতে প্রতিবাদ, বিশ্ববিদ্যালয়ে চলল কাঁদানে গ্যাস

তেলেঙ্গানার দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিস। রবিবার নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিস ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিসের লাঠিচার্জে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন

পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির নেতা কেটি রামা রাওকে গ্রেফতারের বিরোধিতায় ৩৬ ঘণ্টার অনসনে বসতে চলেছে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি(টিজেএসি)। তবে আন্দোলনকারীদের অনশনের অনুমতি দিতে নারাজ প্রশাসন। টিজেএসি-র তরফে জানানো হয়েছে পুলিসের রক্তচক্ষু উপেক্ষা করেই তারা অনশনে যাবেন।

তেলেঙ্গানা বিতর্কে এক মাসে ইতি টানবে কেন্দ্র: শিণ্ডে

তেলেঙ্গানা নিয়ে সর্বদলীয় বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। সর্বদল বৈঠকের প্রস্তাবের ভিত্তিতে পৃথক রাজ্য নিয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে শুক্রবার এ কথা জানিয়েছেন।

জ্যাকের ডাকা বন্‌ধে মিশ্র সাড়া অন্ধ্রে

তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে ডাকা ৪৮ ঘণ্টা বনধের প্রথম দিনে খুব একটা সাড়া মিলল না। পুলিসি হয়রানির অভিযোগে এই বনধের ডাক দিয়েছে  জয়েন্ট অ্যাকশন কমিটি এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন।