রাজাবাজার মোড়ের কাছে বহুতলে আগুন

শনিবার সন্ধ্যায় আগুন লাগে নারকেলডাঙা মেন রোডে একটি বহুতলে। রাজাবাজারের কাছে ওই বাড়িটির পাঁচ তলায় আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন।

দমকলের অবহেলায় মৃত্যু যুবকের

পুলিস ও দমকলের উপযুক্ত পরিকল্পনা ও পরিকাঠামোর অভাবে আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের। গতকাল পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে পুরুলিয়া শহরে আবাসনের ছাদের ওপর চিলেকোঠায় উঠে যায় সে। দীর্ঘ বারো ঘণ্টা ধরে চেষ্টা করেও তাঁকে নামাতে পারেননি পরিবারের সদস্যরা। পুলিসে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে ওই যুবকের কাছে পৌঁছনর চেষ্টা করে। কিন্তু চিলেকোঠার কার্নিশে চলে যায় ওই যুবক। দীর্ঘক্ষণের চেষ্টার পরও তাঁকে নামানো সম্ভব হয়নি।

বরাত জোরে আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সূর্য সেন মার্কেটে কীভাবে লাগল আগুন ? কেমন করে তা দ্রুত ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে ? কী উঠে আসছে দমকলের তদন্তে ? চব্বিশ ঘণ্টার রিপোর্ট।

দুপুরের আগুনে ছাই কুড়িয়া বস্তি

ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ট্যাংরার সাউথ ক্যানাল রোডের কুড়িয়া বস্তি। আজ দুপুরে রান্নার সময় স্টোভ থেকে একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে বলে অনুমান। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় বস্তির পাশেই পার্ক সার্কাস-বিধাননগর কর্ড শাখার ট্রেন চলাচল।

চাহিদা থাকলেও পরিকাঠামোর অভাবে শুরুই হল না বাজিবাজার

কলকাতা পুলিসের আওতায় নতুন এলাকা সংযোজনের পর বেড়েছে বাজি বাজারের সংখ্যাও। এবার বাজি পসরা বসছে শহরের তিন জায়গায়। আজ ময়দানে বাজি বাজারের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতার নগরপাল রঞ্জিত কুমার পচনন্দা, দমকল ও সিইএসসি-র উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু ত্রুটি অবিলম্বে উদ্যোক্তাদের শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।

আঠারো ঘণ্টা পর স্বাভাবিক হল দমকলের হটলাইন

টেলিফোনের তার চুরি যাওয়ায় ১৮ ঘণ্টা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়ল দমকল। ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরে দিনভর কাজ করল না কোনও টেলিফোন। ফোন খারাপ থাকায় সময়মতো খবর না পেয়ে মল্লিকবাজারে আগুন নেভাতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন দমকলকর্মীরা। ফোনের তার কাটা যাওয়ার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। রাত নটার পর স্বাভাবিক হয় দমকলের হটলাইন একশো এক। 

যতুগৃহ শহরে ফের অগ্নিকাণ্ড

ফের অগ্নিকাণ্ড শহরে। আজ দুপুর দেড়টা নাগাদ লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি অঞ্চলে মোটরসাইকেলের একটি গোডাউনে হঠাত্‍ই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানাতেও। অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও দেরিতে আসে দমকল।

দুর্ঘটনায় আহত দমকলমন্ত্রী

মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন দমকলমন্ত্রী জাভেদ খান। রবিবার, রাত ন-টা নাগাদ পার্কসার্কাস অঞ্চলের দরগা রোডে ঘটেছে এই দুর্ঘটনা।

হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকার

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন করে ফায়ার সেফটি অফিসার রাখতেই হবে। এই নির্দেশই দিতে চলেছে রাজ্য সরকার। এ কথা জানিয়েঝেন দমকলমন্ত্রী জাভেদ খান। এরপাশাপাশি প্রতিটি হাসপাতালে এমারজেন্সি লাইট রাখার কথাও বলা হয়েছে।