দিল্লি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত আক্রান্ত তিহারে

দিল্লি গণধর্ষণ কাণ্ডে ধৃত বিনয় শর্মাকে তিহার জেলের ভিতরেই আক্রমণের অভিযোগ উঠল। বুকে গুরুতর আঘাত নিয়ে তাঁকে মঙ্গলবার লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনয়ের আইনজীবীর তরফে তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

বন্ধুর অভিযোগ অস্বীকার করল পুলিস

দিল্লি গণধর্ষণের ঘটনায় নিহত তরুণীর বন্ধুর অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিস। তাদের দাবি, ঘটনার দিন রাতে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও দেরি হয়নি। তবে আহত তরুণীকে পুলিসের পিসিআর ভ্যানে কে তুলেছিলেন, পুলিসকর্মীরা, নাকি তরুণীর বন্ধু, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন দিল্লি পুলিসের কর্তারা।  

ধর্ষণ বিরোধী আইন তরুণীর নামে হলে আপত্তি নেই পরিবারের

দিল্লি গণধর্ষণকাণ্ডে মৃতার নাম প্রকাশ করা উচিত। শশি থারুরের এই দাবির একদিনের মধ্যে নির্গৃহীতা তরুণীর পরিবার তাঁর নামে ধর্ষণ বিরোধী আইন আনায় সহমত জানিয়েছে। বুধবার পরিবারের তরফে জানানো হয়েছে, এবিষয়ে তাঁদের কোনও অপত্তি নেই। তরুণীর স্মৃতির উদ্দেশ্যে এটা যোগ্য সম্মাননা হবে বলে মত তাঁদের।

দ্রুত রিপোর্ট দেবে কমিশন, দিল্লি কাণ্ডে আশ্বাস চিদাম্বরমের

দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ, বিক্ষোভ, পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। সব ক`টি ঘটনা পরম্পরা নিয়েই বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও সুপারিশ দেবে কমিশন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ঊষা মেহেরার নেতৃত্বে তদন্ত কমিশন কাজ করবে।