দিল্লি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত আক্রান্ত তিহারে

দিল্লি গণধর্ষণ কাণ্ডে ধৃত বিনয় শর্মাকে তিহার জেলের ভিতরেই আক্রমণের অভিযোগ উঠল। বুকে গুরুতর আঘাত নিয়ে তাঁকে মঙ্গলবার লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনয়ের আইনজীবীর তরফে তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

আত্মহত্যা না খুন? রাম সিংয়ের মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য

১২.৩৫: তিন সদস্যের চিকিৎসক দল গঠন করে মৃত রাম সিংয়ের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ১২.৩২: রাম সিংয়ের আইনজীবীও দাবি করেন, পেশায় বাস চালক দিল্লি গণধর্ষণের মূল অভিযুক্তের আত্মহত্যার পথ বেছে নেওয়ার কোনও কারণ নেই।

অরক্ষিত রাজধানীতে ফের গণধর্ষণ

ফের গণধর্ষণ দিল্লিতে। এবার দিনের আলোয়, রাজধানীর ব্যস্ত রাস্তায়, চলন্ত গাড়িতে এক যুবতীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পূর্ব দিল্লির মান্ডওয়ালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

রাম সিংয়ের মৃত্যু: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রাম সিংয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে। আজ সকাল ১১টা নাগাদ দু'জন বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।

দিল্লি গণধর্ষণে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা গঠন

দিল্লি গণধর্ষণ কাণ্ডে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করল জুভেনাইল জাস্টিস বোর্ড। বিচারপতি গীতাঞ্জলি গোয়েল ১৭ বছরের অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, অপহরণ, খুনের চেষ্টা ও প্রমাণ লোপাটের মামলা গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ৬ মার্চ শুনানির দিন ধার্য করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড।

দিল্লি গণধর্ষণকাণ্ডে শুনানি শুরু, সাক্ষ্য গ্রহণ প্রত্যক্ষদর্শীদের

দিল্লি গণধর্ষণকাণ্ড মামলার শুনানি শুরু হল মঙ্গলবার। অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩ ধারায় চার্জ গঠন করা হয়েছে। অন্য এক নাবালক অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল আইনে মামলা শুরু করা হয়েছে।

দিল্লি ধর্ষিতার পরিবারকে ফ্ল্যাটের প্রতিশ্রুতি সোনিয়ার

দিল্লির ধর্ষিতার পরিবারকে দ্বারকায় ফ্ল্যাট ও চাকরির প্রতিশ্রতি দিলেন সোনিয়া গান্ধী। রবিবার ধর্ষিতার ভাই এ কথা জানান। তাঁদের মায়ের অনুরোধেই সোনিয়া গান্ধী দ্বারকায় ফ্ল্যাটের ব্যবস্থা করতে উদ্যোগী হন বলে জানিয়েছেন ধর্ষিতার ভাই।

আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল্লি আদালত

সমস্ত হাসপাতালগুলিতে দুর্ঘটনা ও ধর্ষনের শিকারদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখার জন্য সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলি কোনও অবস্থাতেই আহত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।

দিল্লি গণধর্ষণ: ষষ্ঠ অভিযুক্ত নাবালক, রায় জুভেনাইল বোর্ডের

দিল্লি গণধর্ষণ কাণ্ডে ষষ্ঠ অভিযুক্তকে নাবালক হিসেবেই গণ্য করা হবে। সোমবার ভারতের জুভেনাইল জাস্টিস বোর্ড এই রায় দিয়েছে। ষষ্ঠ অভিযুক্তর বয়সের প্রমাণ স্বরূপ তার হাড়ের বিশেষ ধরণের পরীক্ষা (অসিফিকেশন) করানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল।