লোবা গ্রামবাসীদের মানবাধিকার কমিশনে যাওয়ার পরামর্শ দীপার
পুলিসের কাজ সুরক্ষা দেওয়া, গুলি চালানো নয়। লোবা গ্রামের ঘটনায় প্রশাসনকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। এরই সঙ্গে গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। সোমবার লোবায় গিয়ে দীপা বলেন, "লোবা নিয়ে কোনও রাজনৈতিক দলকে ফায়দা তুলতে দেব না।" লোবা গ্রামে গুলি চালনোর ঘটনা `সাজানো`, মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছেন দীপা।