গৌতম দেব এক্সক্লুসিভ: লাইভ পড়ুন

চিঠি পাওয়ার পর ২৪ ঘণ্টার মুখোমুখি গৌতম দেব। লাইভ পড়ুন-

গৌতম দেবের বাড়িতে সিআইডি

রাজারহাটের জমি ইস্যুতে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। শুক্রবার নোটিস নিয়ে গৌতম দেবের বাড়িতে যায় সিআইডির একটি প্রতিনিধি দল। কিন্তু তাঁর সল্টলেকের এসি ৭১ নম্বর বাড়িতে কেউ না থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। কেয়ারটেকারের সঙ্গে কথা বলে তাঁরা ফিরে যান।

অজিত পাণ্ডেকে শেষ শ্রদ্ধা আলিমুদ্দিনে

প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অজিত পাণ্ডের মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতারা। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের দলীয় কার্যালয় মুজাফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হয় শিল্পী অজিত পাণ্ডের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ওই হাসপাতালেই সম্পন্ন হয় দেহদান পর্ব।

একুশে জুলাই প্রসঙ্গে ফিরহাদের নিশানায় বুদ্ধদেব

ফের নিশানায় বুদ্ধদেব ভট্টাচার্য। মদন মিত্রের সুরেই একুশে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের মিছিলে গুলি চালনার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকেই দায়ী করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মদন মিত্র কমিশনকে জানিয়েছিলেন, দাবি ভুল প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন, তবে এদিন সেরকম চড়া সুর অবশ্য শোনা যায়নি ফিরহাদ হাকিমের গলায়।

ত্রাণের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ত্রাণের টাকা থেকেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জড়িয়ে গেল কাউন্সিলর জুঁই বিশ্বাসের নাম। চারু মার্কেট থানার বিরুদ্ধে উঠল পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ।   

সুজয় নন, ঋতুর টিম শেষ করবে সত্যান্বেষী

মৃত্যুর মাত্র তিন দিন আগে সত্যান্বেষীর শুটিং শেষ করেছিলেন ঋতুপর্ণ। ভাবা হচ্ছিল ঋতুর ব্যোমকেশ পরিচালক সুজয় ঘোষই হয়ত কাঁধে তুলে নেবেন ছবি শেষ করার দায়িত্ব। শেষপর্যন্ত ঋতুর টিমই কাঁধে তুলে নিল সেই দায়িত্ব। ভেঙ্কটেশ ফিল্মসের সহযোগিতায় সত্যান্বেষীর কাজ শেষ করবেন এডিটর অর্ঘ্যকমল মিত্র, সিনেমোটাগ্রাফার অভীক মুখোপাধ্যায় ও মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র।

নন্দীগ্রাম কাণ্ড: সিবিআই রিপোর্টে ক্লিনচিট বুদ্ধদেব ভট্টাচার্যকে

নন্দীগ্রাম নিয়ে সিবিআই রিপোর্টে বিড়ম্বনা বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই রিপোর্ট এসেছে মহাকরণে। রিপোর্টে বলা হয়েছে, নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ নেই।

রণবীর-দীপিকার রোম্যান্স দেখবে ইজরায়েল

ইজরায়েলে মুক্তি পেতে চলেছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। এগারো বছর পর ইজরায়েলে মুক্তি পাচ্ছে কোনও বলিউডি ছবি। এর আগে ইজরায়েলে মুক্তি পাওয়া শেষে ছবি ছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত দেবদাস(২০০২)।

বারুইপুর আদালতে পেশ সুদীপ্তদের

আজ ফের বারুইপুর আদালতে নিয়ে আসা হল সুদীপ্ত সেন, অরবিন্দ সিং চৌহান ও দেবযানী মুখার্জিকে। গত ২২ এপ্রিল মানিক চক্রবর্তী নামে সারদার এক এজেন্ট, বারুইপুর থানায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। গত ১৯ তারিখ, সেই অভিযোগের ভিত্তিতেই সারদার কর্ণধারকে বারুইপুর আদালতে পেশ করে পুলিস।