দিল্লি ধর্ষিতার পরিবারকে ফ্ল্যাটের প্রতিশ্রুতি সোনিয়ার

দিল্লির ধর্ষিতার পরিবারকে দ্বারকায় ফ্ল্যাট ও চাকরির প্রতিশ্রতি দিলেন সোনিয়া গান্ধী। রবিবার ধর্ষিতার ভাই এ কথা জানান। তাঁদের মায়ের অনুরোধেই সোনিয়া গান্ধী দ্বারকায় ফ্ল্যাটের ব্যবস্থা করতে উদ্যোগী হন বলে জানিয়েছেন ধর্ষিতার ভাই।