সংসদীয় বৈঠকে যোগ দিতে আজ মোদী দিল্লিতে

ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড মিটিংয়ে যোগ দিতে আজ দিল্লিতে নরেন্দ্র মোদী। ২০১৪ লোকসভা নির্বাচনের বিজেপি মুখ এখন দলের সিদ্ধান্ত গ্রহণকারী পদের শীর্ষে। চলতি বছরের মার্চে ১২ জনের বর্ডে স্থান দেওয়া হয় গুজরাত মুখ্যমন্ত্রীকে।

মোদীর `জ্ঞান` নিয়ে কথা শোনালেন খুরশিদ

কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়েই গুজরাত মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন খোদ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। রবিবারই খুরশিদের তেতো জবাব, যে বিষয়ে বিশদ জ্ঞান নেই তা নিয়ে বেশি কথা না বলাই ভাল মোদীর। সোমবারও বয়ানে বদল নেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। এ দিন এক অনুষ্ঠানেও সমালোচনার সুরই শোনা গিয়েছে তাঁর গলায়।

মোদীর পাশে রামদেব

শক্তি বাড়ানোর চেষ্টায় নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই হরিদ্বারে মঙ্গলবার যোগগুরু রামদেবের সভায় গেলেন গুজরাত মুখ্যমন্ত্রী। রামদেবের একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী মন্তব্য করেন, ভারতের নির্মান হয়েছে ধর্মীয় নেতাদের হাতেই। এ দিন তিনি বলেন, "আমি স্পষ্ট করে দিতে চাই, আজ পর্যন্ত কোনও ধর্মীয় গুরু আমার কাছে কিছু চাননি।" রামদেবের ডাকে হরিদ্বারে এসে তিনি যে খুশি তাও জানাতে ভোলেননি মোদী।

মোদীর বিরুদ্ধে জেহাদ জারি জেডিইউ-র

সরকার গড়ার তাগিদে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হবে না। নরেন্দ্র মোদী ইস্যুতে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লিতে জনতা দল ইউনাইটেডের জাতীয় পরিষদের বৈঠক শেষে আজ বক্তব্য রাখেন তিনি।

মোদী নয়, সাফ জানাল জেডি(ইউ)

প্রধানমন্ত্রী পদে মোদী বিরোধিতা বজায় রেখেই বিজেপির হাত না ছাড়ার ইঙ্গিত দিল জেডি(ইউ)। দলের জাতীয় বৈঠকের প্রথম দিনের শেষে সাধারণ সম্পাদক কে এস ত্যাগী এদিন বলেন, "মোদী প্রশ্নে আগের সিদ্ধানেই অনড় থাকবে তাঁর দল।" মোদীর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ত্যাগী এদিন বলেন, "মোদী গুজরাটে দাঙ্গা সামলাতে ব্যর্থ।" তিনি এও জানান প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মোদী মন্ত্রে মুগ্ধ মহিলারা

রাজনৈতিক দিক থেকে দেশের `অর্ধেক জনতা`কে নিজের পক্ষে টানার চেষ্টা মোদীর। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে এন্ড ইন্ডাস্ট্রির চাকচিক্যে ভরা সম্মেলনে রাহুল গান্ধীর মৌচাক মন্তব্যের পাল্টা হিসাবে ভারতকে `মাদার ইন্ডিয়া` বলে মন্তব্য করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসের চোখে মোদী আজ `যমরাজ`

২০০২ গুজরাত দাঙ্গা। ২০১৩-র রাজনীতি। মাঝে দশটা বছর। এই নিরিখে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে `যমরাজ` আখ্যা দিল কংগ্রেস। হিন্দুধর্ম মতে যমরাজের সঙ্গে গুজরাত রূপকারের সমীকরণ টেনে কটাক্ষের নতুন বিতর্কের জন্ম দিল গ্র্যান্ড পার্টি।

বিজেপির নতুন দলে' মুখ' হলেন মোদী, 'ছায়া' হলেন বরুণ গান্ধী

বিজেপিতে অবশেষে নিজের মজবুত 'সিংহাসন' তৈরি করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ ছ`বছর পর মোদীকে সংসদীয় কমিটিতে ঠাঁই দেওয়া হল। সংসদীয় বোর্ড বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে এই কমিটি। লোকসভা ও বিধানসভা ভোটে টিকিট বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বোর্ডের। এখানে মোদী ও তাঁর ঘনিষ্ঠদের স্থান পাওয়ায় বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারনে মোদির গুরুত্ব বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। আসল কথা হল, আজকের পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর নাম এতটাই সামনে চলে এল, যে টুইটারে বিজেপি সমর্থকরা গুজরাতের মুখ্যমন্ত্রীকে 'মিস্টার প্রাইম মিনিস্টার' বলে ডাকলেন।

ইতালিয় নাবিকদের প্রত্যাবর্তন নিয়ে ইউপিএ কী ভাবছে? প্রশ্ন মোদীর

কেরালার মৎস্যজীবী হত্যার মূল অভিযুক্ত দুই ইতালিয় নাবিককে ভারতে ফেরাতে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আজ টুইটারে এই কথা জানিয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জবাব চেয়ে মোদী লিখেছেন, "ইতালিয় দুই নাবিককে দেশে ফেরাতে ইউপিএ কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে দেশবাসীকে জবাব দিক তাঁরা।"