ভোটের জেলাবিন্যাসে সহমত নেই রাজ্য-কমিশনের

কমিশন-রাজ্য বৈঠকের পরেও পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা থেকেই গেল। তৃতীয় দফার ভোটগ্রহণের দিন পরিবর্তন করলেও, জেলাবিন্যাস নিয়ে পুরনো অবস্থানেই অনড় রাজ্য। একইসঙ্গে হাওড়ায় ভোট সংক্রান্ত সমস্যারও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা হবে না রাজনৈতিক রং, নির্দেশ কমিশনের

পঞ্চায়েত ভোটের প্রচারে, সভা করার অনুমতি দেওয়ার সময় রাজনৈতিক রং যেন দেখা না হয়। মনোনয়ন পত্র দাখিলের সময় গণ্ডগোলের অভিযোগ পেলেও দ্রুত ব্যবস্থা নিতে হবে। দক্ষিণবঙ্গের আটটি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের।

সরকার-কমিশন সংঘাত অব্যাহত

পঞ্চায়েত ভোট নিয়ে সরকার-কমিশন সংঘাত অব্যাহত। জেলাবিন্যাস এবং ১০ জুলাই ভোটের দিন পরিবর্তনের দাবিতে আজ সরকারকে চিঠি পাঠাল কমিশন। রাজ্য সরকার চাইছে, ৯-৪-৪ জেলাবিন্যাসে ভোট করাতে। কিন্তু কমিশনের প্রস্তাব পঞ্চায়েত ভোট হোক ৬-৫-৬, এই জেলাবিন্যাসে।

পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী দিতে অপারগ কংগ্রেস

পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিতে পারবে কংগ্রেস? এর উত্তর খুঁজতেই আজ সব জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ নেতৃত্ব। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি সাংগঠনিক দুর্বলতার কথা। জেলা সভাপতিদের আশঙ্কা, সন্ত্রাসের জেরে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। সন্ত্রাস বন্ধে কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস।

ভোটের দিন ঘোষণা নিয়ে সংঘাতে রাজ্য-কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে ফের সংঘাতে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। কমিশনের দেওয়া দিন মেনে আজ রাজ্য সরকার ভোটের বিজ্ঞপ্তি জারি করলেও জেলা বিন্যাস নিয়ে দু'পক্ষের জটিলতা রয়েই গেছে। সর্বদলীয় বৈঠকে ওঠা বিভিন্ন  প্রস্তাবগুলি বিবেচনার পর চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি জারি না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কিন্তু কমিশন এখনই তা মানতে নারাজ।

ভোটে অশান্তি হলে দায়িত্ব নিতে নারাজ কমিশন

পঞ্চায়েত ভোটে অশান্তি হলে তার দায়ভার কমিশন নাও নিতে পারে। আজ রাজ্য নির্বাচন কমিশন এমনই ইঙ্গিত দিয়েছে। কমিশনের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটে নিরাপত্তা ব্যবস্থা তারা করছে। ভোট শান্তিপুর্ণ করার সবরকম চেষ্টাও কমিশন করবে।
কিন্তু ভোটের সময় অশান্তি হলে তার দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশনের স্পষ্ট যুক্তি, সে ক্ষেত্রে তারা দায়িত্ব নেবে কিনা তা ভেবে দেখা হবে।

আজ মনোনয়ন জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী

অসম বিধানসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে এই রাজ্য থেকেই প্রতিনিধিত্ব করছেন সিং।

হাওড়ায় প্রার্থী দিচ্ছে না বিজেপি

হাওড়ার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি। এর আগে সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বিজেপি প্রার্থী হিসেবে অসীম ঘোষের নাম ঘোষণা করেন। সেই অনুযায়ী শুরু হয়ে যায় দেওয়াল লিখন। প্রচারেও নেমেছিলেন অসীম ঘোষ। কিন্তু গতকাল রাতে হঠাত্ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হাওড়া উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনের জট কাটলেও আদালতের পথ বন্ধ করছে না কমিশন

পঞ্চায়েত জটিলতা কাটাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার। সেইসঙ্গেই দীর্ঘ প্রতীক্ষিত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল দুই শিবিরেই।