চিটফান্ড রুখতে পুরনো বিল ঘুরিয়ে আনছে রাজ্য

চিটফান্ড রোধে রাজ্য সরকার যে নতুন বিল আনতে চলেছে তারা সঙ্গে বাম আমলে আনা পুরনো বিলের মিল প্রায় ৯৮ শতাংশ। তবে তিনটি ক্ষেত্রে বিলটিতে ভিন্ন ব্যবস্থা রয়েছে।

নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বেড়েই চলেছে, ভারত-পাক সম্পর্ক তলানিতে

নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। পাক সেনার বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ছিলই। কিন্তু এবার সীমান্ত পেরিয়ে ভারতীয় ভুখণ্ডে ল্যান্ডমাইন রাখার অভিযোগ উঠল। প্রমাণ হিসেবে সেই ল্যান্ডমাইনের ছবি প্রকাশ করেছে সেনাবাহিনী। সেনা সূত্রে খবর গত সোমবার পুঞ্চে ফ্ল্যাগ মিটিংয়ে ওই ল্যান্ডমাইনের পেশ করা হলেও, পাক সেনা তা নিতে অস্বীকার করে। ল্যান্ডমাইনগুলি যে পাকিস্তানে তৈরি, তা ছবি থেকে পরিষ্কার।

হাতি মৃত্যু ঠেকাতে রেলে ছুটবে ৫০ কিমি বেগে

ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল।  হাতিমৃত্যু ঠেকাতে শুক্রবার রাজাভাতখাওয়ায় বৈঠকে বসেন রেল ও বনদফতরের কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১৬০ কিলোমিটার রাস্তায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ৫০ কিলোমিটার বেগে ট্রেন চালানো হবে। 

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজন নেই সর্বদলের, মহাকরণে মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বামেরা যে সর্বদলীয় বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছিল, তা খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহাকরণে ১২টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং হিমঘরের মালিকদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজন নেই।