খেতাবের হ্যাটট্রিক থেকে একধাপ দূরে জোকার

পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার বিরল নজির থেকে আর মাত্র একধাপ দূরে নোভাক জকোভিচ। বৃহস্পতিবার সেমিফাইনালে ডেভিড ফেরারকে স্ট্রেট সেটে হারিয়ে জকোভিচ বার্তা দিয়ে রখালেন ফেডেরার-মারেকে। এর আগের দুটো রাউন্ডে দারুণ ঘাম ঝড়াতে হলেও ফাইনালে ওঠার ম্যাচে ফেরারকে ৬-২,৬-২,৬-১ হারালেন জোকার। ফাইনালে ওঠার পর আবার বলে রাখলেন, "এবার মনে হচ্ছে খেতাবটা আমার হাতের অনেক কাছে চলে এসেছে"।

টেনিস বিশ্বে জোকার রাজ ফিরল

অ্যান্ডি মারের চাপে কোণঠাসা হয়ে টেনিস বিশ্বে কিছুটা হারিয়ে গিয়েছিলেন আদরের জোকার (নোভাক জকোভিচকে আদর করে এই নামেই ডাকা হয়)। সেই জকোভিচই ফের ফিরে এলেন চায়না ওপেনের ফাইনালে জিতে। ফাইনালে সঙ্গাকে ৭-৬, ৬-২ হারালেন জকোভিচ।