ঠিক সময়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ

নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এটা সাংবিধানিক ভাবে জটিল মামলা। ঠিক সময়ে নর্বাচন করতে হবে।" আজকের মতো শুনানি শেষ। আগামিকাল ১০.৩০টায় পরবর্তি শুনানির দিন ধার্য করেছে আদালত।  

আইনি লড়াইয়ের সেকেন্ড ইনিংস খেলতে প্রস্তুত দু`পক্ষই

হাইকোর্টের পর পঞ্চায়েত লড়াই এবার ডিভিশন বেঞ্চে। আগামিকালই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। তার আগে আইনি লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত করতে আইনজীবীদের সঙ্গে আজ দফায় দফায় বৈঠক করল  সরকার ও কমিশন দুপক্ষই। পঞ্চায়েত মামলা নিয়ে শুক্রবার হাইকোর্টের রায়ের পরই ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত জানিয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী।  

পঞ্চায়েত জট কাটাতে আদলতের রায় ১০ তারিখ

অবশেষে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটতে চলেছে। আগামী ১০ মে, শুক্রবার এই মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। তবে, ওইদিন পুরো রায়ের বদলে রায়ের কার্যকরী অংশটুকু জানা যাবে। অর্থাৎ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রায়ের যে অংশ প্রয়োজন শুক্রবার সেটাই জানাবেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

দলীয় কর্মীদের পঞ্চায়েত বার্তা মমতার

শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একথা মাথায় রেখে দলের নেতা-কর্মীদের সংগঠন আরও জোরদার করার নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে যে কার্যত পাখির চোখ করেছে শাসক দল, এই বার্তাই শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সভা থেকে স্পষ্ট করে দেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে থাকতে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।       

আদালতে রাজ্য বনাম কমিশনের লড়াই তুঙ্গে

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত অব্যাহত। ভোটের সময় শান্তিরক্ষায় ভোটকেন্দ্র পিছু দু-জন সশস্ত্র এবং ছ-জন নিরস্ত্র পুলিসকর্মী মোতায়েন করা যেতে পারে। আজ আদালতে একথা জানান অ্যাডভোকেট জেনারেল। এর পাল্টা কমিশনের আইনজীবী বলেন, একটি ভোটকেন্দ্রে একাধিক বুথ থাকতে পারে। সেকারণে ভোটকেন্দ্র পিছু মাত্র দুজন সশস্ত্র পুলিসকর্মী মোতায়েন করে অবাধ নির্বাচন সম্ভব নয়।

পঞ্চায়েত ভোটে নতুন `শব্দ` সমস্যা

কমিশনকে লেখা রাজ্য পুলিসের ডিজির চিঠিতে সিএপিএফ শব্দ নিয়ে হাইকোর্টে অস্বস্তি কাটল না রাজ্যের।  শুক্রবার আদালতে নিজেদের অবস্থান থেকে সরে এসে এনিয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন অ্যাডভোকেট জেনারেল।  এই পরিস্থিতিতে রাজ্য পুলিসের ডিজিকে  সিএপিএফ শব্দের অর্থ লিখিতভাবে আদালতকে জানানোর নির্দেশ দিল হাইকোর্ট।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী? বিতর্ক এখন আদালতে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, সেই বিতর্ক এখন আদালতে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পুলিসি ব্যবস্থা নিয়ে তথ্য এবং পাল্টা তথ্য হাজির করেছে। দুই তথ্য থেকেই পরিষ্কার, শুধু রাজ্য পুলিস দিয়ে পঞ্চায়েত নির্বাচন হলে প্রতি বুথে একজন পুলিসকর্মী রাখাও সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সরকার-কমিশন বৈঠক নিষ্ফলা

পঞ্চায়েত ভোট ইস্যুতে সরকার-কমিশন বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। হাইকোর্টের নির্দেশমতো পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে আজ বৈঠকে বসেন দু`পক্ষের আইনজীবীরা। 

সরকার ভোট পিছিয়ে দিতে চাইছে, অভিযোগ বিমানের

পঞ্চায়েত  জট নিয়ে ততপরতা রাজনৈতিক শিবিরেও। আজ সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে জরুরি বৈঠকে বসছে বামফ্রন্ট।  রাজনৈতিক মহলের ধারনা, পঞ্চায়েত ভোট বিতর্ক শেষ পর্যন্ত আদালতেই গড়াবে।