কোচবিহারে পথ দুর্ঘটনা, মৃত ১

বরযাত্রী বোঝাই মিনিবাস ও ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বোকালি মাঠে। আহতদের কোচবিহার এমজেএন হাসপাতাল ও আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাতের শহরে দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিস কর্মীর

রাতের শহরে ফের দুর্ঘটনা। মৃত্যু হল ট্যাংরা থানার দুই পুলিসকর্মীর। পার্ক স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেনারে ধাক্কা মারে পুলিসের গাড়িটি। গুরুতর জখম ট্যাংরা থানার এক পুলিস অফিসার সহ চারজন। এদের প্রত্যেকেই হাসপাতালে চিকিত্সাধীন। অভিযোগ, প্রত্যেক পুলিসকর্মীই মদ্যপ অবস্থায় ছিলেন।  পার্ক স্ট্রিট মোড় থেকে ট্যাংরার দিকে যাচ্ছিল এই গাড়িটি। গাড়িতে ছিলেন ট্যাংরা থানার ছয় পুলিস অফিসার। অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কনটেনারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ট্যাংরা থানার সাব-ইন্সপেক্টর ডি পি ঘোষ এবং এ আর ও পি রায়। গুরুতর জখম গাড়ির বাকি চার সওয়ারি। অভিযোগ, সকলেই মদ্যপ ছিলেন।    

দুর্ঘটনায় ছিন্ন হাত, দীর্ঘ অপেক্ষার পর ফেরাল হাসপাতাল

শিয়ালদহে পথ দুর্ঘটনায় কাটা গেল এক বাস যাত্রীর বাঁ হাত। সরকারি হাসপাতালে চিকিত্‍সা করাতে গিয়েও চরম দুর্ভোগে পড়তে হল ওই ব্যক্তির পরিবারকে। পরিকাঠামো নেই এই অজুহাতে দু ঘণ্টা পর ওই ব্যক্তিকে অন্যত্র রেফার করে দিল এনআরএস হাসপাতাল। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রাজারহাটের বাসিন্দা সুকুমার রায় নামে ওই ব্যক্তি।

বেলগাছিয়ায় বাসের রেষারেষির বলি ১

দুটি বাসের রেষারেষির জেরে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সন্ধেয় এ ঘটনা ঘটেছে বেলগাছিয়া এলাকায়।

পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র বারাসাত

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত। গতকাল রাতে শতদল মোড় এলাকা লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরই পরপর তিনটি লরিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।