পদত্যাগ করলেন হুমায়ুন কবীর

উপনির্বাচনে হেরেও মন্ত্রী পদে তিন মাস বহাল থাকার পর অবশেষে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, মন্ত্রী হওয়ার ছ-মাসের মধ্যে বিধায়ক পদে উপনির্বাচনে জিতে আসতে হবে তাঁকে।

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ। ইউপিএ  সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির তদন্ত ও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। সকাল থেকেই ৭ নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা।

প্রসঙ্গ দুর্নীতি: মন্ত্রিত্ব খোয়ালেন পবন-অশ্বিনী

শুক্রবার সন্ধেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার কয়েক ঘণ্টার মধ্যেই ৭ রেস কোর্স রোডে পৌঁছন রেলমন্ত্রী পবন বনসল ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেড়িয়ে আসার পথেই ইশারায় বনসল বুঝিয়ে দেন, মন্ত্রিত্ব খুইয়েছেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, "হ্যাঁ, আমি ইস্তাফা দিয়েছি।" কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পদত্যাগপত্র জমা দিয়েছেন অশ্বিনী কুমারও। তবে দুই মন্ত্রীর ইস্তফা নিয়ে সরকারি ভাবে এখনও কেউই মুখ খোলেননি।

নিরপেক্ষতা প্রশ্নে কাটজুর পদত্যাগের দাবি জেটলির

প্রেস কাউন্সিল চেয়রম্যান মার্কন্ডেও কাটজুর অবিলম্বে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করলেন বিজেপি নেতা অরুণ জেটলি। কাটজুর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেটলি। বিহার, গুজরাত ও পশ্চিমবঙ্গে অকংগ্রেসী সরকারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যে কাটজুকে আক্রমণ করেছে বিজেপি।

প্রতিবাদের আঁচ ছড়াল সভাকক্ষ থেকে রাস্তায়

বিধানসভার গেটের বাইরে বচসায় জড়িয়ে পড়লেন কংগ্রেস ও তৃণমূলের বিধায়করা। গতকাল অধিবেশন চলাকালীন তাণ্ডবের প্রতিবাদে, বিধানসভার দক্ষিণ গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। তাঁরা মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিন।

পদত্যাগ সাঁইথিয়া কলেজের অধ্যক্ষের

নিগ্রহের জেরে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সাঁইথিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সন্ধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

গড়করির বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন জেঠমালানি

ভারতীয় জনতা পার্টি সভাপতি নিতিন গড়করির ওপর বেজায় চটেছেন আইনজীবি তথা দলের বরিষ্ঠ নেতা রাম জেঠমালানির পুত্র মহেশ জেঠমালানি। বিজেপি জাতীয় উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের সংবিধানের ঊর্ধ্বে উঠে নিতিন গড়করির সভাপতি পদে দ্বিতীয় বারের জন্য থেকে যাওয়াতেই আপত্তি জানিয়েছেন জেঠমালানি।

`কোল-গেট` দুর্নীতি: প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিজেপি

বিরোধী শিবিরের বিক্ষোভের মুখে টানা চারদিন অচল সংসদ। কয়লা ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিজেপি। শুক্রবারও তাদের প্রবল বিরোধিতার মুখে মুলতুবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষ।

ইসলাম অবমাননা দায়ে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার

তথ্যচিত্রে মুসলিমদের অমর্যাদা করার অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করল শহরের একটি মুসলিম গোষ্ঠী।