বেনজির হত্যা মামলায় মুশারফকে পুলিস হেফাজত
বেনজির ভুট্টো হত্যা মামলায় পরভেজ মুশারফকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল রাওয়ালপিন্ডির আদালত। যদিও এই সময় নিজের খামারবাড়িতেই বন্দি থাকবেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে হামলায় মৃত্যু হয় বেনজির ভুট্টোর। অভিযোগ, বেনজিরের প্রাণহানির আশঙ্কা থাকলেও, তাঁর নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেননি তত্কালীন পাক প্রেসিডেন্ট মুশারফ।