কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হল নন্দকুমারের বিডিওকে

মুখ্যমন্ত্রীর জেলাসফর মানেই তটস্থ প্রশাসনিক আধিকারিকরা। এই নিয়ে পরপর দুবার। আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের পর ফের শাস্তির মুখে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও শীর্ষেন্দু সাহা। মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই তাঁকে পাঠানো হয়েছে কম্পালসারি ওয়েটিংয়ে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই রোষের মুখে পড়েছেন তিনি।

কৃষি নিয়ে উদ্বিগ্ন বুদ্ধদেব, তোপ বিজেপিকেও

গত দেড় বছরে রাজ্যের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে। আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সর্বভারতীয় কৃষকসভার ৩৬তম জেলা সম্মেলনে এমনই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শত বাধা উপেক্ষা করে সমাবেশে আসা বিপুল জনসমাগমের লক্ষ্যে তিনি বলেন, "চাষের খরচ লাগাম ছাড়া বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার ধান কিনছে না।" ফলে কৃষকরা বিপদে পড়ছেন বলে জানিয়েছেন তিনি।

বন্দর থেকে এবিজির যন্ত্র সরানোর নির্দেশ হাইকোর্টের

হলদিয়া বন্দর থেকে এবিজি গ্রুপের সমস্ত মালপত্র সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত নিযুক্ত দু`জন স্পেশাল অফিসারের তত্ত্বাবধানে মালপত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মালপত্র সরানোর ক্ষেত্রে প্রয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপার এবং জেলাশাসকের সাহায্য নিতে পারেন ওই দু`জন স্পেশাল অফিসার। তবে মালপত্র সরানোর সময় পুলিস সুপারের উপস্থিতি বাধ্যতামূলক করেছে হাইকোর্ট।

বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪

বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার হিরাকুনিয়া গ্রামে। বিস্ফোরণে গোটা বাড়িটাই ভস্মীভুত হয়ে গিয়েছে। মৃতরা সকলেই মহিলা। গুরুতর আহত হয়েছেন আরও দু`জন। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।

তৃণমূলের হামলা এবার শিক্ষকদের সম্মেলনে

শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্মেলনে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। গতকাল সন্ধেয় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ-র সম্মেলন চলছিল তমলুক কলেজে। প্রতিনিধিরা রাতে কলেজেই ছিলেন।