পঞ্চায়েত প্যাঁচে হাঁসফাঁস দশা রাজ্য সরকারের

পঞ্চায়েত যুদ্ধ এবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে। সোমবারই আদালতে যাচ্ছে রাজ্য সরকার। এরপর ফের শুনানি-পর্ব, ফের রায়দান। পঞ্চায়েতমন্ত্রীর হুঁশিয়ারি, ডিভিশন বেঞ্চের রায়ও বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টে যাবে সরকার। এদিকে আবার জুন মাসে গরম ও বর্ষার কথা তুলে ভোট করাতে নারাজ রাজ্য। তাহলে কি হবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত?  

কার্টুনে কুরুচি

কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে কুরুচিকর ব্যঙ্গচিত্রের ব্যানার। ব্যঙ্গচিত্রে প্রদেশ কংগ্রেস  সভাপতিকে `দৈত্য`,  রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে `চুলবুলি পাণ্ডে`, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার মাথায় খড়ম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে `কাপালিক` হিসাবে দেখানো হয়েছে।

মমতার সরকার `অপদার্থ', বললেন প্রদীপ

নিজের ৪০ বছরের রাজনীতির জীবনে এমন `অপদার্থ` সরকার দেখেন নি। আজ দলের আইন অমান্য কর্মসূচীতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

বেআইনি কাজ করছে সরকার, বলল কংগ্রেস

একতরফা পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে বেআইনি কাজ করেছে রাজ্য সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোট পিছিয়ে দিতেই রীতিমতো ষড়যন্ত্র করে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট পিছিয়ে দিয়ে মধ্যবর্তী সময়ে সরকার প্রশাসক নিয়োগ করতে চায় বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবে কংগ্রেস

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে কংগ্রেস। তিনদফা ভোটের দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে স্মারক লিপি জমা দেবে কংগ্রেস নেতৃত্ব। বেলা আড়াইটেয় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি পেশ করবে। সন্ধেয় এই একই দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করবে কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন দু`দফায় করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

গার্ডেনরিচ কাণ্ড: প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহল

রাজ্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের যাবতীয় নজির ছাপিয়ে গেল গার্ডেনরিচে কলেজের ঘটনা। প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন পুলিসের এক সাব ইনেস্পেক্টর। হরিমোহন ঘোষ কলেজে টিএমসিপি এবং ছাত্রপরিষদের সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। কলেজের সংসদ দখলের লড়াইয়ের রক্তাক্ত পরিণতির পরই চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

রাজ্যের শিল্প সম্ভাবনায় উদ্বেগ প্রদীপের

রাজ্যে এ ভাবে আগুন জ্বললে কিভাবে শিল্প হবে এবার তাই নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। তাঁদের দাবি, শুধু বক্তৃতা দিয়ে শিল্প হয় না। শিল্প করতে গেলে গড়ে তুলতে হবে শিল্প-বন্ধু পরিবেশ।

রাজ্য সরকারকে `লাল কার্ড` প্রদীপ ভট্টাচার্যের

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেসের হুমকি, রাজ্যপালকে হলুদ কার্ড দেখালে রাজ্য সরকারকে লাল কার্ড দেখতে হতে পারে। এই হুঁসিয়ারির অর্থ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

কংগ্রেস চাইছে তৃণমূলের বিরুদ্ধে জোর আন্দোলন

সোনিয়া গান্ধী চান সর্বশক্তি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করুক তাঁর দল। তিন কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিরুদ্ধে সব ধরনের আন্দোলনে পাওয়া যাবে তাঁদের। কিন্তু বর্তমান সাংগঠনিক শক্তির জেরে পঞ্চায়েতেরে সব আসনে আদৌও কী লড়াই করা সম্ভব, আজ দিনভর কংগ্রেসের সাধারণ সভায় এটাই ছিল মূল আলোচ্য বিষয়।