পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী দিতে অপারগ কংগ্রেস

পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিতে পারবে কংগ্রেস? এর উত্তর খুঁজতেই আজ সব জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ নেতৃত্ব। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি সাংগঠনিক দুর্বলতার কথা। জেলা সভাপতিদের আশঙ্কা, সন্ত্রাসের জেরে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। সন্ত্রাস বন্ধে কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস।

মমতার সরকার `অপদার্থ', বললেন প্রদীপ

নিজের ৪০ বছরের রাজনীতির জীবনে এমন `অপদার্থ` সরকার দেখেন নি। আজ দলের আইন অমান্য কর্মসূচীতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

কলকাতা ভুয়ো আর্থিক সংস্থার আখরা হয়ে উঠেছে: দিগ্বিজয় সিং

সারদার মতো চিটফান্ডগুলির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে এবার পথে নামল কংগ্রেস। আজ দক্ষিণ কলকাতার ভবানীপুরে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিলও করেন তারা। সুদীপ্ত সেনের মতো ভুঁইভোড় আর্থিক সংস্থাগুলির কর্ণধারদের গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস। একই সঙ্গে গোটা ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে।

আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারকে বিঁধল কংগ্রেস

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল থেকে তোপ দাগা হল সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নামের পাশ থেকে কংগ্রেস মুছে দিলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না।

রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবে কংগ্রেস

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে কংগ্রেস। তিনদফা ভোটের দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে স্মারক লিপি জমা দেবে কংগ্রেস নেতৃত্ব। বেলা আড়াইটেয় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি পেশ করবে। সন্ধেয় এই একই দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করবে কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন দু`দফায় করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

উপকূলের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিন্ডে

আজ ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর নতুন থানা উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হোভারক্রাফটে উপকূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন তাঁরা। উপকূল নিরাপত্তা নিয়ে দু`জনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে আজই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজ্যের শিল্প সম্ভাবনায় উদ্বেগ প্রদীপের

রাজ্যে এ ভাবে আগুন জ্বললে কিভাবে শিল্প হবে এবার তাই নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। তাঁদের দাবি, শুধু বক্তৃতা দিয়ে শিল্প হয় না। শিল্প করতে গেলে গড়ে তুলতে হবে শিল্প-বন্ধু পরিবেশ।

রাজ্য সরকারকে `লাল কার্ড` প্রদীপ ভট্টাচার্যের

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেসের হুমকি, রাজ্যপালকে হলুদ কার্ড দেখালে রাজ্য সরকারকে লাল কার্ড দেখতে হতে পারে। এই হুঁসিয়ারির অর্থ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

কংগ্রেস চাইছে তৃণমূলের বিরুদ্ধে জোর আন্দোলন

সোনিয়া গান্ধী চান সর্বশক্তি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করুক তাঁর দল। তিন কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিরুদ্ধে সব ধরনের আন্দোলনে পাওয়া যাবে তাঁদের। কিন্তু বর্তমান সাংগঠনিক শক্তির জেরে পঞ্চায়েতেরে সব আসনে আদৌও কী লড়াই করা সম্ভব, আজ দিনভর কংগ্রেসের সাধারণ সভায় এটাই ছিল মূল আলোচ্য বিষয়।