প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় `সত্‍`, একথা মানেন না তিনি। ২৪ ঘণ্টার স্টুডিওয় একান্ত সাক্ষাত্‍কারে এই মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেয় তৃণমূলের আইনজীবী সেল।

শিল্প থেকে আইন শৃঙ্খলা, সরকারের সমালোচনায় বুদ্ধদেব

রাজ্যের সর্বত্র ভাঙরের কায়দায় পরিকল্পিত আক্রমণ নামছে বিরোধীদের ওপর। দমদমের কালিন্দির জনসভায় সরকারকে এ ভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শাসকদলের প্রশ্রয়েই  মদত পাচ্ছে হামলাকারীরা। সরকারি খরচে দেদার বিজ্ঞাপণ এবং একের পর এক উত্সব নিয়েও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

ফের বিতর্ক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে

বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনের বিতর্কের জের কাটিয়ে ওঠার আগেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন নিয়ে ফের বিতর্কে জড়াতে চলেছে সরকার। আগামী রবিবার আট জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। সরকার সূত্রে খবর, বিধানচন্দ্রের মতই দুদিন আগে অর্থাৎ শুক্রবারেই জ্যোতি বসুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাওবাদী প্রসঙ্গে রাজ্যের সমালোচনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

মাওবাদীদের সঙ্গে আপোস করছে রাজ্য সরকার। মাওবাদীদের সঙ্গে আপোস করছে রাজ্য সরকার। অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় সিপিআইএমের সভায় এই অভিযোগ করেন তিনি।