ফের বিতর্ক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে
বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনের বিতর্কের জের কাটিয়ে ওঠার আগেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন নিয়ে ফের বিতর্কে জড়াতে চলেছে সরকার। আগামী রবিবার আট জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। সরকার সূত্রে খবর, বিধানচন্দ্রের মতই দুদিন আগে অর্থাৎ শুক্রবারেই জ্যোতি বসুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।