দাদাসাহেব যশ চোপড়া, রাজেশ খন্না

দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার পেতে চলেছেন যশ চোপড়া, রাজেশ খান্না ও আশা ভোঁসলে। আগামী ৩০ এপ্রিল দেওয়া হবে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার।

ফালকে পাচ্ছেন শের খান

বিরানব্বই বছর বয়সে দাদা সাহেব ফালকে সম্মান পেলেন অভিনেতা প্রাণ। ভারতীয় চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য ২০১২ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মনে ভূষিত করা হল বর্ষীয়ান অভিনেতাকে।

বীরাপ্পনের সহচরদের প্রাণদণ্ডে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বীরাপ্পনের চার সহযোগীর প্রাণদণ্ডের আদেশে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। গত বুধবারই চন্দন দস্যু বীরাপ্পনের চার সহচর জ্ঞানপ্রকাশম, সিমন, মীসেকর মাদাইয়া এবং বিলাভেন্দ্রনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মুর্সি বিরোধী আগুন ছড়াচ্ছে মিশরে, সংঘর্ষে মৃত ৩০

প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিশর। এরই মধ্যে, ফুটবল দাঙ্গায় দোষী সাব্যস্ত ২১ জনের প্রাণদণ্ডের আদেশকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় সৈয়দ বন্দর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বন্দর শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০০। রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারেও অব্যাহত পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।

অধীরের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ হুমায়ূনের

অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ তুললেন সদ্য কংগ্রেস ছেড়ে রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়া হুমায়ূন কবীর। একদা অধীর-ঘনিষ্ঠ, বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়ন  দফতরের প্রতিমন্ত্রীর অভিযোগ, অনুগতদের দিয়ে একাধিকবার তাঁকে খুনের হুমকি দিয়েছেন অধীর চৌধুরী।

ভাল আছেন প্রাণ

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাণ। সারা দেশে চিন্তায় প্রার্থনা করছিল বর্ষীয়ান অভিনেতার জন্য। আজ সকালে চিকিত্সকরা জানিয়েছেন এখন ভাল আছেন প্রাণ।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল কসাভ

এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল ২৬/১১ কাণ্ডে ধৃত হামলাকারী আজমল কসাভ। আর্থার রোড জেলের কর্তৃপক্ষ কসাভের তরফে ওই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে।

প্রাণভিক্ষার আর্জি খারিজ, কসাভের ফাঁসির আদেশ বহাল রাখল শীর্ষ আদালত

২৬/১১-র চার বছর পর, আজ আজমল কসাভের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে তার ফাসীর দণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১০-এর ৬ মে মুম্বই হামলায় একমাত্র ধৃত পাকিস্তানি জঙ্গি ২৫ বছরের আজমল কসাভের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল মুম্বইয়ের 'অ্যান্টি টেরর' আদালত।

প্রাণান্তকর গরমে নাভিশ্বাস শহরবাসীর

সোমবার রাজ্যে মরশুমের উষ্ণতম দিন রেকর্ড হল। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমে বাঁকুড়ায় সর্বোচ্চ। বীরভূমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রির বেশি। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।