বাবলি বদমাশ হ্যায়!

মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়ার আইটেম নম্বর বাবলি বদমাশ হ্যায়। ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি ছবি শুটআউট অ্যাট ওয়াডালার আইটেম নম্বরে ফিরোজ খান ও আর ডি বর্মনের ধাঁচে শুট করেছেন। জিনাত আমনের স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েছে প্রিয়াঙ্কার পোশাক।

প্রিয়াঙ্কা বলবেন, হলিউড শুনবে

হলিউডে পাড়ি জমাতে চলেছেন জংলি বিল্লি। ক্লে হলের থ্রি ডি অ্যাকশন অ্যানিমেশন ছবিতে শোনা যাবে প্রিয়াঙ্কার গলা। ইতিমধ্যেই ডিজনির সঙ্গে চুক্তিপত্র সই করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে ডেন কুকের কন্ঠের বিপরীতে শোনা যাবে প্রিয়াঙ্কার কন্ঠস্বর।

ক্যাট-বিল্লির নাচ দেখবে কলকাতা

আগামী ২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনে হতে চলেছে আইপিএল সিক্সের। আর সেখানেই কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে আসল ধামাকা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

জিনাতের ছোঁয়ায় বিল্লি এবার বাবলি

নিজের প্রথম আইটেম নম্বরের শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঞ্জয় গুপ্তার ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে বদমাশ বাবলি তিনি। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে প্রিয়াঙ্কাকে পাওয়া যাবে একেবারে রেট্রো লুকে। আর প্রিয়াঙ্কার পছন্দ জিনাত আমন। গানের তিনটে লুকেই থাকবে জিনাতের ছোঁয়া।

Kiss কা কিসসা নিয়ে সরগরম বলিউড

কোনও কোনও দিন থাকে যেদিন অনেকগুলো খবরকে একসুতোয় বাধা যায়। আজ বলিউডের খবরের জগতে এমনই একটা দিন। এক সুতোয় বেঁধে খবরের মালার শিরোনাম দেওয়াই যায় কিসসা কিসসা।

জঙ্গলি বিল্লি এবার বদমাশ বাবলি

ক্যাট, বেবোর জুতোয় এবার পা গলালেন প্রিয়াঙ্কাও। সঞ্জয় গুপ্তার আগামী ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে আইটেম নম্বর করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। তিনি এবার বদমাশ বিল্লি।

এবার বিয়ে প্রিয়াঙ্কার?

করিনা, বিদ্যার বিয়ের পর বি-টাউনের মাথাব্যাথা এখন প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কার বিশেষ মাথাব্যথা নেই। তবে প্রিয়াঙ্কার মামার বাড়ির তরফে নাকি তাঁর জন্য পাত্র পছন্দ করা হয়েছে।

স্টারডাস্টে ব্রাত্য রণবীর

বছরের প্রায় সবকটি অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেও স্টারডাস্ট অ্যাওয়ার্ডে ব্রাত্যই থাকলেন রণবীর বরফি কপুর। তবে প্রথম বারের জন্য পুরস্কৃত হলেন শাহরুখ খান। সেরা অভিনেতা(এডিটরস চয়েস) ও স্টার অফ দ্য ইয়ার(পুরুষ) দুটো খেতাবই উঠেছে শাহরুখের মাথায়। অন্যদিকে বরফির জন্য সেরা অভিনেত্রী(ড্রামা) ও স্টার অফ দ্য ইয়ার(মহিলা) দুটো পুরস্কারই গেছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।

বক্সিং রিংয়ে এবার প্রিয়াঙ্কা পাঞ্চ

কালি বিল্লি এবার নামছেন বক্সিং রিংয়ে। বরফির অটিস্টিক ঝিলমিল থেকে একলাফে আইকনিক মেরি কম। শক্তিশালী অভিনেত্রীর তকমা আগেই পেয়েছন। এবার নিজের ভার্সাটাইলিটির পরিচয় দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার সংগ্রামী মেরি কমকে নিয়ে ছবি বানাতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আর মেরির চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেছেছেন সঞ্জয়।