এস আই খুনের অভিযুক্তদের পুলিস হেফাজতের আর্জি খারিজ

গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এই ঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।

জমি নেই তাই রায়গঞ্জে এআইএমএস নয়, জবাব মমতার

এরাজ্যে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাস্থ্যভবনে তিনি ঘোষণা করেন, জমি নেই, তাই রায়গঞ্জে এইমস হবে না। নীতিগত কারণেই জমি অধিগ্রহণ করে তাঁর পক্ষে রায়গঞ্জে হাসপাতাল গড়া সম্ভব নয় বলে জানান তিনি। তবে রায়গঞ্জের বদলে কল্যাণী, গঙ্গারামপুর, শিলিগুড়ি বা অন্য কোথাও এইমস হতেই পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এ রাজ্যে এইমস রায়গঞ্জেই হবে বলে ঘোষণা করেন সেনিয়া গান্ধী। আজকের ঘোষণায় সোনিয়া গান্ধীর মতকেও খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী।

ফিরহাদের পাশেই দল, স্পষ্ট করলেন সৌগতও

গার্ডেনরিচকাণ্ডে দল যে ফিরহাদ হাকিমের পাশেই রয়েছে, আজ তা আরও একবার স্পষ্ট করলেন সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, গার্ডেনরিচের ঘটনায় কোনওভাবেই জড়িত নন পুরমন্ত্রী। একই সঙ্গে, তাঁর বক্তব্য গার্ডেনরিচের ঘটনায় পুরমন্ত্রীর ভূমিকার সমালোচনাই করেননি রাজ্যপাল।

হিংসাশ্রয়ী রাজনীতিতে ইন্ধন দিতে নিহত দুষ্কৃতীর শেষযাত্রায় পা মেলালেন ববি

গার্ডেনরিচ কাণ্ডের সূত্রপাত যে বিস্ফোরণের ঘটনায়, তাতে নিহত অভিজিতকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি গেলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। কেওড়াতলা মহাশ্মশানে দলীয় কাউন্সিলরের ছেলেকে শ্রদ্ধা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বোমা বাঁধতে গিয়ে নিহত অভিজিতের শেষ যাত্রায় তৃণমূল নেতামন্ত্রীর হেভিওয়েট উপস্থিতি, শোকের আবহেও জন্ম দিচ্ছে একটি গুঞ্জনের? এই শ্রদ্ধাজ্ঞাপন কি হিংসাশ্রয়ী রাজনীতিকেই স্বীকৃতি দেওয়া নয়? 

মুখ্যমন্ত্রীর কোর্টেই বল ঠেললেন রাজ্যপাল

ফিরহাদ হাকিমের অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর কোর্টেই বল ঠেললেন রাজ্যপাল এম কে নারায়ণন। সেইসঙ্গে, রাজ্য সরকারের ওপর চাপ আরও খানিকটা বাড়ালেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে সরানোর দাবি তুলেছেন বিরোধীরাও। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আপাতত ফিরহাদ হাকিমের কিছুটা ডানা ছাঁটার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে, মন্ত্রিত্ব থেকে তাঁকে সরানোর কোনও পরিকল্পনা যে দলের নেই পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনেই তা স্পষ্ট।

এখনও অগ্নিগর্ভ গার্ডেনরিচ; ঘটনায় গ্রেফতার ৪

গার্ডেনরিচে দুষ্কতীর গুলিতে পুলিসের এস আই নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতেরা হল ইবনে সৌদ, গুলাম তালিম ওরফে আফতাব, আবদুল মোতিন ওরফে রাজু এবং  শেখ সুভান।  ঘটনার পরই পালানোর সময় ইবনেকে ধরে ফেলে পুলিস। সেই সময়  পর্যাপ্ত পুলিস কর্মী না থাকার সুযোগ নিয়ে তৃণমূলের স্থানীয় বোরো চেয়ারম্যান মহম্মদ ইকবালের তৃণমূল বাহিনী ছাড়িয়ে নিয়ে যায় ইবনেকে। জানা গিয়েছে, ইবনে মহম্মদ ইকবালের ঘনিষ্ঠ। পরে ফের তাকে গ্রেফতার করা হয়।

সলমন রুশদিকে সমাজবিরোধী, বললেন ফিরহাদ

এবার সলমন রুশদির বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সলমন রুশদি সমাজবিরোধী। তাই তাকে  ঢুকতে দেয়নি রাজ্য সরকার। বীরভূমের নলহাটিতে এক জনসভায় একথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর অভিযোগ, রুশদির মতো মানুষেরা সমাজে অশান্তি বাধাতে চায়। তাই কেন্দ্র তাঁকে দেশে ঢুকতে দিলেও রাজ্যে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।

অসুস্থ রবীন্দ্রনাথ, ফিরহাদ, হাসপাতালে সূর্য

অসুস্থ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ হাসপাতালে তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। প্রবীণ এই বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

নকশায় খুঁত, পিছল উড়ালপুলের কাজ

নকশায় ভুল থাকায় এক বছর পিছিয়ে গেল উড়ালপুল তৈরির কাজ। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ থেকে সায়েন্স সিটির পরমা আইল্যান্ড পর্যন্ত উড়ালপুলটি হওয়ার কথা। কিন্তু নকশায় ভুল থাকায় উড়ালপুল তৈরির কাজ পিছোতে হল বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।