মরগ্যানকেই কাঠগড়ায় তুলছেন লাল হলুদ কর্তারা

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ মরগ্যানের চুক্তি বাড়াবার জন্য তত্পর হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু তিনমাসের মধ্যেই মরগ্যানে মোহভঙ্গ হয়েছে লাল-হলুদের শীর্ষকর্তাদের। ঘরের মাঠে চার্চিলের কাছে হারের পর ইস্টবেঙ্গলের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে। গত দুবছরের মত এবারও সম্ভবত দেশের সেরা ট্রফি ছোঁয়া হচ্ছে না মরগ্যানের। চলতি মরসুমে দেশের অন্যতম সেরা দল গড়েছিলেন লাল-হলুদ কর্তারা।

লাল হলুদ উত্‍সবের মাঝেও পাখির চোখ সেই আই লিগ

ইস্টবেঙ্গলে ফেডকাপ জয়ের উচ্ছ্বাস চলছেই।শিলিগুড়িতে ট্রফি জয়ের দু`দিন পরেও লাল-হলুদ সমর্থকদের মধ্যে বাঁধনছাড়া উচ্ছ্বাস।মঙ্গলবার ক্লাবের রীতি মেনে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাব সচিব কল্যাণ মুজুমদার আর কোচ ট্রেভর মরগ্যান।

ভারতসেরা হয়ে বাংলাকে জিতিয়ে দিল ইস্টবেঙ্গল

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ফাইনালে খেলার অতিরিক্ত সময়ে ডেম্পোকে ৩-২ গোলে হারিয়ে ভারতের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে কাপ জিতল লাল হলুদ জার্সিধারীরা। এই নিয়ে আটবার ফেড কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এক বছর রানার্স হওয়ার পর ফের ফেড কাপে বাদশা মরগ্যান ব্রিগেড।

জোড়া মহাযুদ্ধের আড়ালে আজ অস্তিত্বরক্ষার লড়াই

একই দিনে খেলার মাঠে দুই মহাযুদ্ধ। দেশের গর্বের খেলায় বাইশ গজের সম্মানরক্ষার যুদ্ধে ধোনিদের লড়াই চিরকালীন `শত্রু` পাকিস্তানের বিরুদ্ধে।অন্যদিকে ফেডারেশন কাপের ফাইনালে বাংলা ফুটবলের পতাকা তুলে ধরতে মাঠে নামছে মরগ্যান ব্রিগেড।

হারের হতাশায় মোহন তাঁবুতে বিক্ষোভ

দলের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা।শনিবার সকালে ক্লাব তাঁবুর বাইরে বিক্ষোভ দেখালেন সবুজ-মেরুন সমর্থকরা।গত দুবছর কোনও ট্রফি পায়নি মোহনবাগান।এই মরসুমে ইস্টবেঙ্গল থেকে টোলগে ওজবেকে এনে চমক দিয়েছিলেন মোহনবাগান কর্তারা।কিন্তু টোলগে-ওডাফা জুটিও ফেডকাপে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন।

কোলাসোদের বিরুদ্ধে কাল লড়াই শক্ত মানছেন মরগ্যান

রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে।