মাওবাদী বনধের শেষদিনে উড়ল রেললাইন

আটচল্লিশঘণ্টা বনধের শেষদিনে বিহারের রেললাইন ওড়াল মাওবাদীরা। লাতেহার জেলায় রেললাইনে বিস্ফোরণের জেরে আটকে পড়ে রাজধানীসহ বেশকিছু দূরপাল্লার ট্রেন। ঝাড়খণ্ডে রেললাইন থেকেও কৌটো বোমা উদ্ধার করেছে পুলিস। বোমাতঙ্কের জেরেও ব্যহত হয় ট্রেন চলাচল। রাঁচির কাছে গুমলায় হামলা চালিয়ে সরকারি ভবন উড়িয়ে দেয় মাওবাদীরা। চলে থানা লক্ষ্য করে গুলিও।

এখনই পাহাড়ে বনধ নয়, সিদ্ধান্ত মোর্চার

পাহাড়ে বনধ এবং বিক্ষোভের কর্মসূচি স্থগিত ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লি থেকে ফেরার পর আজই কার্সিয়াংয়ে বৈঠকে বসে মোর্চা নেতৃত্ব। সেখানেই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

সাধারণ ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার

বনধ ভাঙতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও বনধ করতে দেবেন না তিনি। কুড়ি ও একুশ তারিখ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের দিন রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি মঞ্জুর হবেনা বলে মহাকরণে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব।

পাহাড়ে বনধের ডাক মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় স্তব্ধ করে দিতে আবারও বনধের ডাক।  মার্চের ১৪ , ১৫, ২১ ও ২২ তারিখ পাহাড়ের তিনটি মহকুমায় বনধ হবে বলে ঘোষণা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

মিথ্যা মামলার প্রতিবাদে চলছে কংগ্রেসের বনধ

দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ বারো ঘণ্টা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। গতকালই বন‌্ধ-এর সমর্থনে মুর্শিদাবাদে মিছিল করে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল হয়। বন‌্ধ মোকাবিলায় শুধু জেলা পুলিসই নয়, জেলার বাইরে থেকেও পুলিস মোতায়েন করা হয়েছে। সম্পত্তি রক্ষায় পুলিস প্রশাসন সর্বাত্মক উদ্যোগ নেবে বলে মুর্শিদাবাদ জেলা পুলিসের তরফে জানানো হয়েছে।

দুষ্কৃতী তাণ্ডবের খুনের প্রতিবাদে আজ রায়গঞ্জ বনধ

সঞ্জীব বর্ধন খুনের ঘটনায় আজ রায়গঞ্জ বনধের ডাক দিল উত্তর দিনাজপুর সিটিজেন ফোরাম। একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জের বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে গতকাল শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি।  কদিন আগেই খুন হয়েছেন রায়গঞ্জের কেবল টিভির কর্ণধার সঞ্জীব বর্ধন। শহরের প্রাণকেন্দ্রে মিলনপাড়াতে সঞ্জীব বর্ধনের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা।

ফুলিয়ায় বনধ, গ্রেফতার তৃণমূল সমর্থক

নদিয়ার ফুলিয়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল পুলিস। ধৃতকে চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই খুনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমর্থিত কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১২ ঘণ্টা ফুলিয়া বনধ পালন করা হয়। সাড়া মিলেছে সর্বাত্মক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ।  

ঝাড়গ্রামে বন্দিমুক্তি কমিটির ডাকে বন্‍ধ

আজ ঝাড়গ্রাম মহকুমায় চব্বিশ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বন্দি মুক্তি কমিটি। বনধে মিশ্র সাড়া পড়েছে।