ওএনজিসির প্রকল্পে কাঁটা রাজ্যের জমিনীতি

শেল গ্যাস নিয়ে রাজ্যে ওএনজিসি-র সম্ভাব্য বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে জমি সমস্যা। বর্ধমান জেলায় এই প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভার রয়েছে। কিন্তু জমির অভাবে তা আদৌ ব্যবহারের উপযোগী করে তোলা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে ওএনজিসি।

বিদ্যুত্ বিভ্রাটে বর্ধমান মেডিক্যাল কলেজের হাসপাতাল

টানা দুদিন ধরে বিদ্যুত্‍ নেই বর্ধমান মেডিক্যাল কলেজের অনাময় হাসপাতালে। নেই পানীয় জলের সরবরাহ। আটচল্লিশ ঘন্টা ধরে এই অবস্থা চলায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। বন্ধ রয়েছে যাবতীয় অস্ত্রপচারও।

চিটফান্ড কাণ্ডের পিছনে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

সারদা কাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মে মাসে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে, সিপিআইএম এবং কংগ্রেসই এই কাণ্ড ঘটিয়েছে। পরিকল্পিত ভাবেই রাজ্যের বড় অংশের মানুষকে বিপদে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আজ ময়নাতদন্ত গুড়াপে উদ্ধার হওয়া পচাগলা দেহটির

আজ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাদতদন্ত হবে জামালপুরের তেলকুপি ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া পঁচাগলা দেহটির। বেলা সাড়ে বারোটা নাগাদ ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। গতকাল গুড়াপের দুলাল স্মৃতি হোমের ট্রাক্টর চালক বিশ্বনাথ মুর্মুকে সঙ্গে নিয়ে তেলকুপি ঘাট এলাকায় দামোদরের চরে যান সিবিআইয়ের গোয়েন্দারা। বিশ্বনাথের দেখানো জায়গা খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার পচাগলা দেহ।

নকলে বাধা দিয়ে প্রহৃত অধ্যাপক

ফের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ঘটনা। নকলে বাধা দেওয়ায় বুধবার মারধর করা হয় আলিপুরদুয়ার কলেজের এক অধ্যাপককে। ঘটনায় অভিযুক্ত বহিরাগত এক ছাত্র পরিষদ নেতা। ওই কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে এ দিন দুপক্ষের সংঘর্ষ বেধে যায় মালদার মানকচকের একটি স্কুলে। প্রতিবন্ধী ছাত্রীকে মারধরের অভিযোগ বর্ধমানের একটি স্কুলে এক শিক্ষককে মারধর করে ছাত্রীর পরিবারের সদস্যরা।

ফের কৃষক আত্মহত্যা রাজ্যে

ফের ঋণের দায়ে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল বর্ধমানে। আত্মহত্যা করলেন কাটোয়ার ভালশুনি গ্রামের বাসিন্দা মিলন ঘোষ। চাষের জন্য স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে না পেরে আত্মঘাতী হন তিনি। অনটন ও মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিষ্ণুপুরে সর্বশিক্ষা অভিযানের শিক্ষাবন্ধু সুবোধ কুমার দেও।

পিয়ালি মুখার্জির মৃত্যু-রহস্য ঘনীভূত হচ্ছে

রহস্য ক্রমেই দানা বাঁধছে। মঙ্গলবার রাতে বিমান বন্দর থানার নারায়ণপুর এলাকার একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পিয়ালি মুখার্জির ঝুলন্ত দেহ। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিয়ালির সঙ্গে কে কে দেখা করতে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিস। সোমবার রাত সাড়ে নটা নাগাদ নিজের গাড়িতে শ্যামবাজার থেকে নারায়ণপুরে সিদ্ধা পাইন অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ফেরেন পিয়ালী মুখার্জি। গাড়িতে ছিলেন তাঁর বান্ধবী রূপকথা গাঙ্গুলি ও আরও এক ব্যক্তি। এমনটাই দাবি গাড়ির চালক হেমন্ত মান্নার।

বর্ধমানের তৃণমূল নেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বর্ধমানের এক তৃণমূল নেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতার নাম পিয়ালি মুখার্জি। এয়ারপোর্ট থানার নারায়ণপুরের একটি আবাসনে থাকতেন তিনি। গতকাল নিজের ঘর থেকে পিয়ালি মুখার্জির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রাইস মিলের বিরুদ্ধে সিবিআয়ের তদন্ত শুরু

বর্ধমান ও বাঁকুড়ার চারটি রাইস মিলের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। অভিযোগ, সরকারের কাছ থেকে ধান কেনার টাকা নিয়েও চাল সরবরাহ করেনি রাইস মিলগুলি। কৃষকদের কাছ থেকে ধান কিনে তাঁদেরও টাকা দেয়নি।