আপনা বম্বে টকিজ

প্রায় গোটা বলিউডকে এক ছাদের তলায় নিয়ে এল বম্বে টকিজ। ছবির গান আপনা বম্বে টকিজে গলা মিলিয়েছেন ২০ জন গায়ক-গায়িকা। আর নাচের তালে পা মিলিয়েছেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকারাই।

টুইটারে বলিউডি রঙ্গিলা

সকাল হতেই রঙিন দেশ। তারকাদের শুভেচ্ছা বার্তায় রঙিন হল টুইটার পেজও। মহারাষ্ট্রে খরা চলছে। তাই এবার শুধু আবির দিয়ে শুকনো হোলি খেলছে বলিউড-

সঞ্জুবাবার জেল: টুইটারে তারকাদের সমবেদনা

শীর্ষ আদালতের নির্দেশে পাঁচ বছরের জেলের আদেশ মুন্না ভাইয়ের। খবরে স্তম্ভিত টিনসেল টাউন। টুইটারে সমবেদনা জানালেন তারকারা,

এক মাসে আট কেজি কমাবেন পরিণীতি

বলিউডের `বাবলি বেব` পরিনীতিও এবার নামছেন প্রায় সাইজ জিরোর লক্ষ্যে। সিদ্ধার্থ মালহোত্রার আগামী ছবি হাসি তো ফাসির জন্য ৮ কেজি কমাতে হবে পরিণীতিকে। সেই লক্ষ্যেই এখন রাতদিন জিমে গিয়ে ঘাম ঝড়াচ্ছেন পরিণীতি।

চুপ থাকবেন শাহরুখ

বলিউডে স্পষ্টবাদী বলতে তাঁর নামটাই সবার প্রথম উঠে আসে। কিং খান এবার স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আর মুখ খুলতে চান না তিনি। সম্প্রতি একটি মাইক্রোব্লগিং সাইটে শাহরুখ জানিয়েছেন, "আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অনেক সময়ই আমার বক্তব্যকে বিকৃত করা হয়। সেটা যখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে হয় তখন আমাকে ব্যথিত করে।"

থ্রি ডিতে মজছে সাহসী বলিউড

সায়েন্স ফিকশন ও ভয়ের ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর এবার প্রেম ও যৌনতা বিষয়ক ছবিও থ্রি ডিতে আনতে চলেছে বলিউড। রা ওয়ান, হন্টেড থ্রি ডি ও রাজ থ্রি-র সাফল্যের পর কামসূত্র ও জিসম থ্রি-র ছবি থ্রি ডিতে তৈরির পরিকল্পনা করছেন পরিচালকরা।

বলিউড মহিলাদের কলঙ্কিত করছে: ভিক্টর

বলিউড ছবিতে মহিলাদের যেভাবে দেখানো হয় তা ভারতীয় নারীদের কাছে অসম্মানজনক। ভারতীয় সংস্কৃতির পক্ষেও অবমাননাকর। নারী দিবসের দু` দিন আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে জানালেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

আমার ছেলে হৃতিকের কাছে নাচ শিখুক: অক্ষয়

প্রথম ছবি থেকেই হৃতিকের নাচের জাদুতে উত্তাল গোটা দেশ। কহো না পেয়ার হ্যায়, লক্ষ্য, ধুম টু, কোই মিল গয়া ছবি তাঁর নাচ বলিউডে নিয়ে এসেছে নতুন হাওয়া। লম্বা হতে থেকেছে ভক্তের তালিকা। সেই তালিকায় রয়েছেন খিলাড়ি অক্ষয় কুমারও।

চোখের জলে বালাসাহেবের শেষকৃত্য সম্পন্ন

আজ, রবিবার মধ্য মুম্বইয়ের শিবাজী পার্কে সম্পন্ন হল শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবসেনার এই প্রয়াত নেতা শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বালাসাহেবের শেষ যাত্রা হাঁটলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আম জনতা। সকাল সাড়ে ৭ টা নাগাদ মাতশ্রী থেকে বাল ঠাকরের মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল শিবসেনা ভবনে। পুলিশের ২১টি তোপধ্বনিতে তাঁকে অন্তিম বিদায় জানানো হয়। মুম্বই পুলিশের পক্ষ থেকে প্রয়াত নেতাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ছেলে উদ্ধব ও ভাইপো রাজ ঠাকরে শেষকৃত্যর রীতি-নিয়ম পালন করেন। অন্তিম শয্যা থেকে চিতায় বালাসাহেবকে তোলার সময় ঝরঝর করে কেঁদে ফেলেন ভাইপো রাজ ঠাকরে।