পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে হুমকি বামেদের

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস বন্ধ না হলে নির্বাচন কমিশনের সামনে অবস্থানের হুমকি দিল বামফ্রন্ট। একইসঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ মহাকরণে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে বাম পরিষদীয় দল। জানিয়ে দেওয়া হয়, অবাঞ্ছিত কোনও ঘটনা ঘটলে তার দায় নিতে হবে রাজ্য সরকারকেই।

ভোটের আগে হাওড়ায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল, অভিযোগ বামেদের

হাওড়া লোকসভা উপ-নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল বামেরা। বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও সিপিআইএম নেতা রবীন দেবের দাবি, বালি ও উত্তর হাওড়ার সবকটি বুথকে অতি-স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে।

সুদীপ্ত সেনদের বাঁচাতেই অর্ডিন্যান্স আনছে সরকার, অভিযোগ বামেদের

দোষীকে বাঁচাতেই এই পরিস্থিতিতে চিট ফান্ড নিয়ে অর্ডিন্যান্স আনতে চাইছে রাজ্য সরকার। চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে সরকারি উদ্যোগ প্রসঙ্গে আজ এই অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সারদার দুর্নীতিতে যখন রাজ্যের বহু মানুষ সর্বশান্ত তখন চিট ফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে চাপ দেয় বামফ্রন্ট। আজ বিমান বসু বলেন, ``সুর্যকান্ত মিশ্রের নেতৃত্বে দিল্লিতে ডেপুটেশন দেবে বামেরা।`` সারদার চিট ফান্ড কাণ্ড নিয়ে কোনও ধোঁয়াশা রাখা চলবে না বলেও দাবি তুলেছেন ফ্রন্ট চেয়ারম্যান।

সারদার কর্ণধারকে গ্রেফতারের দাবি অসীম দাসগুপ্তর

যে আর্থিক সংস্থা তাদের কাজকর্ম বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য মানুষ, সেই সংস্থার কর্ণধারকে গ্রেফতারে দেরি হচ্ছে কেন। আজ সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। একই সঙ্গে ওই সংস্থার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও জানিয়েছেন তিনি।  প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চালু করতে আদালতের কাছে আর্জি জানাক রাজ্য সরকার।

সুদীপ্তর বাড়িতে বিমান বসু

পুলিস হেফাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা থেকে দৃষ্টি ফেরাতে একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে প্রশাসনের সহযোগিতায়। এমনটাই মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

সুদীপ্ত গুপ্তর বিচারে উচ্চবাচ্য নেই সরকারের, অভিযোগ বিমানের

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গেলেও বামেদের বিচারবিভাগীয় তদন্তের দাবি নিয়ে প্রশাসন কোনও উচ্চবাচ্য করছে না। পুলিসি হেফাজতে ছাত্রনেতার মৃত্যুর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সংশয় প্রকাশ করে আজ এ কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।   

রাজ্যে তৃণমূলের পাল্টা হিংসার নিন্দা বামফ্রন্টের

দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের পাল্টা হিসাবে জেলায় জেলায় সিপিআইএমের কার্যালয়ে হামলা চলছে বলে আরও একবার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,`শুধু কোচবিহারেই ১০৫টি বামপন্থী কার্যালয়ে আক্রমণ চালানো হয়েছে। রাজ্যজুড়ে সংখ্যাটা প্রায় হাজার।"

সুদীপ্তর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল

আইন অমান্য কর্মসূচিতে পুলিস হেফাজতে ছাত্রনেতার মৃত্যুর তদন্ত শুরু করল ফরেনসিক টিম। আজ প্রেসিডেন্সি জেলের সামনে পিসিএইচ পিডব্লুউডি ৩৭ যে বিদ্যুতের খুঁটিতে লেগে সুদীপ্তর মৃত্যু হয় বলে বিতর্ক, সেই জায়গা ঘুরে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

ছাত্র মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি বিমান বসুর

পুলিসের মারে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন বামফ্রন্ট চেয়রম্যান বিমান বসু। এদিন রাতে সাংবাদিকবৈঠক করে তিনি জানান, ৪ এপ্রিল রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল হবে। ওই দিনই টালিগঞ্জ-গড়িয়া এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বামফন্ট্র।