বামেদের বিলে আমল দিয়ে চিটফান্ড ঠেকাতে উদ্যোগী সরকার
চিটফান্ডের বাড়বাড়ন্ত ঠেকাতে অবশেষে উদ্যোগী হল রাজ্য সরকার। চিটফান্ড নিয়ন্ত্রণে বাম আমলে আনা বিলই দ্রুত পাশ করিয়ে চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় প্রশাসন। বিলটিতে দ্রুত রাষ্ট্রপতির অনুমোদন চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও পাঠানো হয়েছে অর্থ দফতরের তরফে।