রাজ্যে বেড়েছে শ্লীলতাহানি, প্রতিবাদে আজ পথে নামছে বামেরা
রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামছে বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে।