বাড়ছে না বাসভাড়া, ধর্মঘটের পথে বাস মালিকরা
বাস ভাড়া বাড়ানো হবে না। মহাকরণে একথা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহণ মদন
মিত্র। একইসঙ্গে বাস মালিকদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ধর্মঘটে গেলে কড়া
হবে সরকার। অন্যদিকে, বাস ভাড়া বাড়ানো না হলে অক্টোবরের ৯ তারিখ থেকে
লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বাস মালিক সংগঠনগুলি।