নলহাটি পুনরুদ্ধার বামেদের

টানা ৩৪ বছর দখলে থাকা আসনটি হাতছাড়া হয়েছিল ২০১১-য়। ২০১৩ উপনির্বাচনে নলহাটি ফিরে পেল বামেরা। তৃণমূল কংগ্রেস পেল তৃতীয় স্থান। রাজ্যের তিন কেন্দ্রের মধ্যে একমাত্র নলহাটিতেই ভোট বাড়ল বিজেপি-র। 

শান্তির উপনির্বাচনেও শাসক দলের কারচুপি

তিনটি বিধানসভা উপনির্বাচন মোটের ওপর শান্তি হয়েছে। একথা মেনে নিয়ে, পঞ্চায়েত নির্বাচনও একই মডেলে করার দাবি জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। সরাসরি কেন্দ্রীয় বাহিনীর পাহারায় পঞ্চায়েত নির্বাচনের দাবি না করলেও, বিমানবাবুর বক্তব্যে ইঙ্গিত ছিল সেরকমই। তিনি বলেন, রাজ্য প্রশাসন শাসক দলের তল্পিবাহক হয়ে কাজ করছে। একথা মাথায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করা উচিত।  

তিন বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থীদের নাম ঘোষিত

রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। নলহাটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি। ইংরেজবাজারে প্রার্থী সিপিআইএমের কৌশিক মিশ্র। রেজিনগরে আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী  করছে বামফ্রন্ট।