আদরের ওড়না

`হোশ ওয়ালো কো খবর ক্যায়া, বেখুদি ক্যায়া চিজ হ্যায়...` মনে পড়ে সরফরোশ ছবির সেই অমর গানের দৃশ্য? সোনালি বেন্দ্রের গোলাপি ওড়নার প্রেমেই পাগল হয়েছিলেন সাহসী পুলিস অফিসার। বা হেল্লো ব্রাদার ছবির রানি মুখার্জির সেই হলুদ ওড়না?

বিন্দিয়া চমকেগি...

পুজো আর মাত্র ৭ দিন দূরে। জামা জুতোর পাট মিটিয়ে বঙ্গ ললনারা খুশিয়াল মেজাজে এখন ভীষণ ব্যস্ত সাজুগুজুর সামগ্রী সংগ্রহে। বছরের বাকি দিন গুলোতে পশ্চিমি পোশাকের রমরমা থাকলেও পুজোর সাজের মেনুতে ভারতীয় সালোয়ার কামিজ, চুড়িদার এবং চিরন্তনী শাড়ি না থাকলে ওয়ার্ডরোব এক্কেবারে পানসে।

বাবার পথেই স্টিভ পুত্র

কুমিরকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে বছর আটেকের একটি ছেলে। তাও এক্কেবারে নির্ভয়ে। ভাবছেন, তাও আবার হয় নাকি? সম্ভব হয়। যদি ছেলেটির বাবার নাম হয় স্টিভ আরউইন। স্টিভ পুত্র রবার্ট এবার পা গলালো বাবার জুতোতে। বাবার কোলে ঘুরে বেড়াত যে ছোট্ট রবার্ট সে এখন নিজের হাতে খাবার খাওয়াচ্ছে কুমিরকে। বেশ কিছুদিন আগে থেকেই স্টিভের মেয়ে বিন্দিও বাবার পথে হাঁটতে শুরু করেছিল। এখন সেই পথের পথিক হল স্টিভ পুত্র রবার্টও।