পাহাড়ে বনধের ডাক মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় স্তব্ধ করে দিতে আবারও বনধের ডাক।  মার্চের ১৪ , ১৫, ২১ ও ২২ তারিখ পাহাড়ের তিনটি মহকুমায় বনধ হবে বলে ঘোষণা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

মুখ্যমন্ত্রীকে পাহাড়ে গিয়ে ক্ষমা চাইতে হবে, হুঙ্কার গুরুংয়ের

এবার মোর্চার নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী। পাহাড়ে গিয়ে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং। না হলে সরকারের সঙ্গে মোর্চার সম্পর্ক স্বাভাবিক হবে না বলে হুমকি দিয়ে মোর্চা সভাপতির অভিযোগ, পাহাড়ে অশান্তি তৈরি করতেই সেখানে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সরকারের সঙ্গে মোর্চার সংঘাতের জেরে এই মুহূর্তে পাহাড়ে ফের অশান্তির ছায়া। একই সঙ্গে বিমল গুরুং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে অগ্রাহ্য করে বললেন, "কে গৌতম"?