কোহলি ঝড়ে বিরাট জয় বিজয় মালিয়ার দলের

আইপিএলে বিরাট ঝড় দেখল বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস বিজয় মালিয়ার দলকে জয়ের মালা পরাল। ১৬১ রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস গেইলের উইকেট খুইয়েও ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।সৌজন্যে ৪৭ বলে ৯৩ রানের অপরাজিত কোহলির ইনিংসটা।

ধোনিরা ফার্স্ট বয়, কোহলি থার্ড বয়

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির দল (১১৯ পয়েন্ট)। দুই নম্বরে থাকল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া (১১৬ পয়েন্ট) উঠে এল তিন নম্বরে।

কোহলির স্বপ্ন, নির্বাচকদের খোঁজ...

যখন যে অবস্থায় তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক না কেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। জানিয়ে দিলেন  বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যেই কোহলিকে ধোনির উত্তরসূরী হিসাবে ভাবতে শুরু করেছে। কোহলি জানান তিনি চাপ নিয়ে খেলতে সবথেকে বেশি ভালোবাসেন। চাপই তাঁকে ভাল পারফর্ম করতে সাহায্য করে। তবে তিনি এসব নিয়ে এখনই ভাবতে চান না।

বিশ্ব একাদশে ভারতের `সবেধন নীলমণি`কোহলি

আইসিসি`র বিশ্ব টি টোয়েন্টি একাদশ দলে একমাত্র ভারতীয় হিসাবে জায়গা পেলেন বিরাট কোহলি। বিশ্বকাপ ফুটবলের পর যেভাবে বিশ্ব একাদশ গঠন করে ফিফা, অনেকটা সেই কায়দাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্ব একাদশ গঠন করল আইসিসি। আর এতেই ধোনিদের দৈন্যতা আরও প্রকট হল।