তৃণমূলের মন্ত্রীদের `কটূক্তির প্রতিযোগিতা`-র সমালোচনা সূর্যর

"মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর জন্য তৃণমূলের মন্ত্রীদের মধ্যে কটূক্তির প্রতিযোগিতা চলছে।" আজ এই মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, "রাজ্যপালের কথা বলার অধিকার না থাকলে কার থাকবে?"

সূর্যকান্তর গলায় আত্মসমালোচনার সুর

বিধানসভা নির্বাচনে হার দলের জন্য ভালই হয়েছে। আজ এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আত্মসমালোচনার সুরে তিনি বলেন, টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার জন্য যে মোহ তৈরি হয়েছিল, বিরোধী দলে বসায় তা কাটাতে সুবিধা হয়েছে।    

সিঙ্গুর আইন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার

আইন, আদালত, রাজ্যপাল। কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন না। এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আজ সিঙ্গুর আইন নিয়ে রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন তিনি।