রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রাজ্যে বাড়ছে গরমের দাপট। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ও মুর্শিদাবাদে আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ চড়তে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

রামপুরহাটে দিদির সম্মান বাঁচাতে আক্রান্ত ভাই

বারাসতের পর এবার বীরভূমের রামপুরহাট। দিদির সম্ভ্রম বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল ভাই। হাসপাতালে বাবাকে রাতের খাবার পৌঁছে দিতে গিয়ে দুষ্কৃতীর নিগ্রহের শিকার হতে হল রামপুরহাট হাসপাতালের এক কর্মীর মেয়েকে।

বিচারের দাবিতে প্রতিবাদে লোবা

পুলিস বলছে, গুলি চলেনি লোবায়। হাইকোর্টে একথা জানিয়ে রিপোর্টও জমা দেওয়া হয়েছে জেলা পুলিসের পক্ষ থেকে। অথচ স্থানীয় মানুষের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। এর প্রতিবাদে শুক্রবার বীরভূমের এসপির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান লোবার বাসিন্দারা। অন্যদিকে, হাইকোর্টে এ দিন লোবা-মামলার শুনানি ছিল। ঘটনার বিস্তারিত বিবরণসহ রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

চিটফান্ডের বিরুদ্ধে বিক্ষুব্ধ গ্রাহকরা

নিমেষে টাকা ডবল। সঙ্গে মিলবে টিভি, ফ্রিজ, মোটরবাইক, এমনকি সোনার গয়নাও। এমনই প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ হাজার গ্রাহক ও ৩ হাজার এজেন্টকে সর্বশান্ত করার অভিযোগ উঠল একটি চিট ফান্ড সংস্থার বিরুদ্ধে। অভিযুক্ত সিলভারসন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সংস্থার কর্ণধারকে শুক্রবার দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখেন ক্ষুদ্ধ গ্রাহকরা। টাকা ফেরতের দাবিতে টালিগঞ্জ থানায় বিক্ষোভও দেখান তাঁরা। জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার কর্ণধারকে আটক করেছে পুলিস।

বন্দুক উঁচিয়ে হাসপাতালে তৃণমূল নেতা, গ্রেফতার অভিযুক্ত

সিউড়ির একটি নার্সিংহোমে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব টালানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা আশিস দে কে গ্রেফতার করল পুলিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে সোমবার সকালে তিনি নিজেই সিউড়ি থানায় আত্মসমর্পণ করেন। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সমাধানসূত্র অধরা

দুবরাজপুরের কৃষিজমি রক্ষা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বিধানসভায় শিল্পমন্ত্রীর বৈঠকে জট কাটল না। দুই নেতা ফেলারাম মণ্ডল, জয়দীপ মজুমদার সহ জমি রক্ষা কমিটির ৮ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেন। কমিটির তরফে আলোচনায় অংশ নিয়েছেন পিডিএস নেতা সমীর পুততুণ্ডও। তাঁকে বিধানসভায় ঢুকতে দেওয়া নিয়ে বৈঠকের আগে জটিলতা সৃষ্টি হয়।

পায়ে পায়ে শান্তিনিকেতন...

হাসতে হাসতে, ভালবাসতে-বাসতে, বাউন্ডুলে প্রাণে, অল্প ছুটিকে সঙ্গী করে আমরা এবার শান্তিনিকেতনে।