মমতার পাড়ায় `নিষিদ্ধ` বুদ্ধ

এবার হাজরা মোড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভার অনুমতি দিল না পুলিস। আগামী ২৫ মে হাজরায় জনসভা করার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভবানীপুর থানায়, ডিসি সাউথ এবং যুগ্ম পুলিস কমিশনারকে সভার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়।

বলুন কম, শুনুন বেশি, কর্মীদের বললেন বুদ্ধদেব

হাওড়ার লোকসভা উপনির্বাচনের প্রচারের সময়ে দলীয় কর্মীদের মাতব্বরি না করার নির্দেশ দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার দলের কর্মিসভায় তিনি বলেন, মাথা নিচু করে যেতে হবে মানুষের কাছে। শুনতে হবে মানুষের সমস্যার কথা। অন্যদিকে হাওড়ায় বৃহস্পতিবার ভোট প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনতে চলেছে বামেরা।

নিন্দা বুদ্ধদেবের, শান্ত থাকার আবেদন সূর্যর

দিল্লিতে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের মুখে পড়েন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ এক বিবৃতি জারি করে বুদ্ধবাবু জানান, "কোন রাজনীতি থেকে এমন ঘটনা ঘটিয়েছে জানি না। এটা ভুল রাজনীতি, কেউ এটাকে সমর্থন করবে না।"

বুদ্ধদেবের বিরুদ্ধে মামলা গ্রহণ হাইকোর্টে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল নেতা মুকুল রায়ের করা মানহানির মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মামলা গ্রহণের পর নির্দেশ দেন আগামি এক মাসের মধ্যে মামলার মূল সারাংশ যেন রাজ্যের দুটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।  

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় `সত্‍`, একথা মানেন না তিনি। ২৪ ঘণ্টার স্টুডিওয় একান্ত সাক্ষাত্‍কারে এই মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেয় তৃণমূলের আইনজীবী সেল।

অভিযোগ, প্রতিশ্রুতি আর লড়াইয়ের সমাবেশ

রাজ্য সরকারের  প্রশ্রয়েই বাড়বাড়ন্ত সমাজবিরোধীদের। নিরাপত্তা নেই মহিলাদেরও। শহিদ মিনারে সিপিআইএমের সমাবেশে সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

সততা বিতর্কে বুদ্ধদেবকে আক্রমণ কল্যাণের

মুখ্যমন্ত্রীর সততা বিতর্কে বুদ্ধদেব ভট্টাচার্যকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রিষড়ার এক সভায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেন প্রশ্ন না তোলেন।

সূর্যকান্তকেও আইনি নোটিস তৃণমূলের

প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর এবার বিরোধী দলনেতা। বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার সূর্যকান্ত মিশ্রকে আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের চাপের মুখে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মহাকরণে নিজের ছবি বিক্রির টাকার হিসেব দিলেন তিনি। শুধু তাই নয়, বিরোধীদের মুখ বন্ধ করতে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে আইনি নোটিসও পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।

বারুইপুরে প্রতিবাদ সভায় বুদ্ধদেব বললেন, রাজ্যে পাড়ায় পাড়ায় গুণ্ডামি চলছে

বক্তব্য রাখার কথা ছিল রেজ্জাক মোল্লার। কিন্তু আহত সিপিআইএম বিধায়ক হাসপাতালে ভর্তি। তাই সমাবেশে শোনান হল তাঁর মোবাইল বার্তা। বারুইপুর রাস মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশের প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্যের নিশানায় ছিল রাজ্য সরকার। কেন্দ্রের নানা নীতির কড়া সমালোচনা। ভর্তুকি দিয়ে রেশনে জিনিসপত্র দেওয়ার দাবি। আর সেই সূত্র ধরে তৃণমূলের সমালোচনা।