সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ বুদ্ধিজীবীদের

রাজ্যে একের পর এক সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন বুদ্ধিজীবীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের দায়সারা মনোভাবের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে সংস্কৃতি সমন্বয় মঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকেও প্রতিবাদের আর্জি জানানো হয়েছে।

ক্ষতে প্রলেপ! শিল্পমেলা সরছে হলদিয়ায়

টাটা থেকে এবিজি। ভাবমূর্তি রক্ষায় তাই এবার বুদ্ধিজীবী থেকে শিল্পমেলা। যাবতীয় অস্ত্র ব্যবহার করছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। আগামীকাল স্থানীয় সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়ায় সমাবেশ হতে চলেছে। যেখানে থাকবেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আজই আবার সরকার ঘোষণা করেছে, চলতি বছরের শিল্পমেলা হবে হলদিয়ায়।

'এখনও তুমি প্রতিবাদ করো?'

মুখ্যমন্ত্রীর সভায় দাঁড়িয়ে মুখ খোলার শাস্তি হিসেবে মাওবাদী আখ্যা পেয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। প্রতিবাদ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবারে প্রতিবাদ উঠে এল কবি শঙ্খ ঘোষের কবিতায়। কবিতায় শঙ্খ ঘোষ প্রশ্ন তুললেন, মানুষের যে কোনও প্রতিবাদকেই কি তবে মাওবাদী বলে চালাতে চাইছে সরকার?

বিভাজন মুছতে 'সংস্কৃতি সমন্বয়'

সুস্থ সংস্কৃতিচর্চার জন্য গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হলেন বুদ্ধিজীবীরা। দলীয় রাজনীতি দূরে সরিয়ে শিল্পীদের এক ছাতার তলায় আনতে ৩ মাস আগে তাঁরা তৈরি করেছেন নতুন সংগঠন  `সংস্কৃতি সমন্বয়`। রবিবার সেই সংগঠনেরই প্রথম কনভেনশন অনুষ্ঠিত হল কলকাতার বিজন থিয়েটারে।