মাকে পুড়িয়ে মারল ছেলে

আন্তর্জাতিক নারী দিবসে মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের  বিরুদ্ধে। ওই সন্তান আবার পেশায় শিক্ষক। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বোলপুরে। মৃতার নাম সুনন্দা চৌধুরী। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুনন্দা দেবীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুনন্দা দেবীর ওপর অত্যাচার  চালাতেন ছেলে মৃন্ময় চৌধুরী ও তাঁর স্ত্রী। অভিযুক্ত পুত্র মৃন্ময় চৌধুরী ও তাঁর স্ত্রী স্বরূপাকে আটক করেছে পুলিস।

চলে গেলেন গৌর ক্ষ্যাপা

প্রয়াত হলেন বাংলার খ্যাতনামা বাউল গৌর ক্ষ্যাপা। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে মারা গেলেন গৌর ক্ষ্যাপা।