হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরাবুল

আজ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরাবুল ইসলামকে। তাঁকে সোনারপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।আজই তাঁকে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে। কিন্তু হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে এখনও আদালতে তোলা যায়নি। রেজ্জাক মোল্লার ওপর আক্রমণের মামলায় জামিন পেলেও, বামনঘাটায় বামেদের মিছিলে হামলার ঘটনায় এখনও জামিন পাননি এই তৃণমূল নেতা।

তৃণমূলের ডার্টি ডান্সিং এবার মেদিনীপুরে

ফের একবার অশ্লীল নাচকে কেন্দ্র করে বিতর্কে জড়াল তৃণমূল। ভাঙড়ের পর এবার স্বল্পবাস তরুণীর উদ্দাম নাচের আসর বসল মেদিনীপুরে কলেজে। গতকাল ছিল মেদিনীপুর আইটিআই-এর নবীনবরণ ও বাত্‍সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ।

আরাবুলের মুক্তির দাবিতে অশান্ত ভাঙড়, চলল বোমাবাজি

তৃণমূল নেতা আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ভাঙড়ের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালেই ভাঙড়ের কাশিপুর থানার সামনে একটি মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন সানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুছা হক মোল্লা।

আরাবুল গ্রেফতারের নেপথ্যে

কেন ঘটনার এতদিন পর গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে? আরাবুলের এই গ্রেফতারির মধ্যে দিয়ে কী ইঙ্গিত দিতে চাইছে সরকার? আরাবুলের বিরুদ্ধে অভিযোগ লাগাতার অস্বীকার করে এসেছে তৃণমূল শিবির। হঠাত্‍ করে এই গ্রেফতারির পিছনে তাই বড়সর পরিকল্পনা রয়েছে বলেই আশঙ্কা করছেন বিরোধীরা।

`গুন্ডাগিরি` বন্ধ হোক, ভাঙড়কাণ্ডে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

ভাঙড়ে গত দু-তিন দিনের ঘটনাকে `গুন্ডাগিরি` বলেই মনে করেন রাজ্যপাল। আজ কলকাতায় এক অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, "আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।" পুলিসেরও নিরপেক্ষ ভাবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল।

রাজ্যপালের দ্বারস্থ বামেরা

বামুনঘাটায় বাম নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বামেরা। আজ সন্ধে ৬টায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম পরিষদীয় দল। রেজ্জাক মোল্লাকে মারধর ও বামুনঘাটায় বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি জানাবেন তাঁরা।  আরাবুলকে গ্রেফতারের দাবিতে আলিপুরে অবস্থান-বিক্ষোভ করে বামেরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিসি নিষ্কৃয়তাকে ধিক্কার জানিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, "অপরাধীদের গ্রেফতার করতে হবে।" সেইসঙ্গে, প্রতিবাদ সমাবেশে আসার পথে শাসক দলের দুষ্কৃতীদের হাতে দলীয় সমর্থকদের আক্রান্ত হওয়ারও নিন্দা করেন সেলিম।

রেজ্জাকের কাছে কবীর সুমন

রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। আজ বেলা ১১টা নাগাদ মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে আহত বিধায়কের সঙ্গে দেখা করেন সুমন। সেখানেই আব্দুর রেজ্জাক মোল্লার ওপর আক্রমণে অভিযুক্ত তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের সমালোচনা করে কবীর সুমন বলেন, ''গণ আন্দোলনের ওরা কী জানে?" কবীর বলেন, "ফিরহাদ হাকিম তাঁবেদারি করেন।"

ভাঙড়ে আক্রান্ত রেজ্জাক মোল্লা, ভর্তি হাসপাতালে

ভাঙড়ে আক্রান্ত সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গত কাল রাতে সিপিআইএম কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় তৃণমূলের সমর্থকরা। আজ সকালে সেখানে গেলে রেজ্জাক মোল্লাকে মারধর  করা হয়। আহত বিধায়ককে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় ভর্তি করা হয়েছে বলে খবর। তিনি জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। সিপিআইএম বিধায়কের মুখে, ঘাড়ে, কোমরে আঘাত লেগেছে।

তৃণমূলের আন্দোলনে ছিল মাওবাদীরাও, স্বীকারোক্তি সুমনের

ফের বিস্ফোরক কবীর সুমন। পরিবর্তনের আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা ছিলেন তা নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি। ২৪ ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন অনেক চাঞ্চল্যকর তথ্য। কী বললেন কবীর সুমন?  মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার লড়াইয়ে তৃণমূলের সঙ্গে ছিল মাওবাদীরাও। অকপট স্বীকারোক্তি তৃণমূল সাংসদ কবীর সুমনের।