চার ডাল নি খিচরি

বাইরে ঝমঝম বৃষ্টি। ৪৮ ঘণ্টার বাংলা বন্‌ধ। অফিস থকে দেরিতে ফেরা। ফ্রিজে কিছুই নেই। চটজলদি বানিয়ে নিন চার ডাল নি খিচরি। মূলত রাজস্থানের হেঁসেল থেকে তুলে আনা এই খিচুরি শুধু শুধুই খাওয়া ভালো। সঙ্গে চাই গাওয়া ঘি। তবে সাবধান, খাওয়ার পর্বটা যেন গরম গরম সেরে ফেলতে পারেন। না হলে কিন্তু পুরোটা ঘেঁটে যাবে।

টমেটো রাইস

দক্ষিণ ভারতের এই খাবারটি সেখানকার ঘরে ঘরে বেশ প্রসিদ্ধ। সুস্বাদু এই পদটি তৈরি করাও বেশ সহজ। তাই হঠাৎ চলে আসা অতিথিকে তৃপ্ত করতে পাতে পেড়ে দিতেই পারেন টমেটো রাইস। সঙ্গে দিন এক বাটি রসম। জমে যাবে। বিশেষ করে গরম কালের দুপুরে স্বাদ বদলাতে ট্রাই করতেই পারেন এই খাবার।