লি কেকিয়াংয়ের সফর নিয়ে আশায় সফর

তিন দিনের সফরে আজ ভারতে আসছেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আজ তাঁর সঙ্গে নৈশভোজে মিলিত হবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সীমান্ত সমস্যার পাশাপাশি সম্রতিক চিনা অনুপ্রবেশের বিষয়টিও এই নৈশভোজের সময় আলোচনা উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

ভারত সফরে ক্লার্কের দলে অলরাউন্ডারের ভিড়

ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল বেছে নিল অস্ট্রেলিয়া। ১৭ সদস্যের এই স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার নাথন লিয়ঁ এবং জেভিয়ার ডর্থির সঙ্গে রাখা হয়েছে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও। ভারতে চার টেস্টের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগামী মাস থেকে সিরিজ শুরু হবে।

ভারত সফরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আজ সস্ত্রীক ভারত সফরে আসছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সিঙ্গাপুর সফরের সময় লুংকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৩ দিনের সফরে ভারতে আসছেন লুং।

ভারত সফর সেরে দেশে ফিরলেন পাক প্রেসিডেন্ট

রবিবার, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে, মধ্যাহ্ন ভোজে অংশ নেন। মধ্যাহ্ন ভোজ সেরে আজমের শরিফে যান পাক প্রেসিডেন্ট। সেখান থেকেই ইসলামাবাদ রওনা হয়ে যান তিনি। আজমের শরিফে প্রার্থনা জানিয়ে দরগার উন্নয়নে দশ লক্ষ মার্কিন ডলার দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

ভারত সফরে আসছেন জারদারি

চলতি মাসের শেষে ভারত সফরে আসছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। তাঁর মুখপাত্র ফারহাতুল্লা বব্বর জানিয়েছেন যে প্রাথমিক ভাবে ব্যক্তিগত পরিসরে রাজস্থানের আজমীর শরীফ সফরে গেলেও, সফরকালে দু`দেশের কূটনৈতিক আলোচনার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।